বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

আন্তর্জাতিক প্রোগ্রামে অংশ নিতে ১৫ দিনের বিদেশ সফরে যাচ্ছেন ইবি উপাচার্য

Admin ২৬ May ২০২৬ · Tuesday · ০৯:০৫ অপরাহ্ণ
আন্তর্জাতিক প্রোগ্রামে অংশ নিতে ১৫ দিনের বিদেশ সফরে যাচ্ছেন ইবি উপাচার্য
আন্তর্জাতিক প্রোগ্রামে অংশ নিতে ১৫ দিনের বিদেশ সফরে যাচ্ছেন ইবি উপাচার্য

হাম্মাদ, ইবি প্রতিনিধি:
আন্তর্জাতিক Erasmus+ প্রোগ্রামে অংশ নিতে ফিনল্যান্ড ও সুইডেন সফরে যাচ্ছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান । এ লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে সরকারীভাবে অনুমোদন পেয়েছেন তিনি। রোববার (২৪ মে) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা যায়।

অফিস আদেশ সূত্রে, আগামী ৩০ মে থেকে ১৩ জুন পর্যন্ত তিনি ১৫ দিনের সফরে ফিনল্যান্ড ও সুইডেন অবস্থান করবেন। সেখানে Erasmus+ প্রকল্পের আওতায় আয়োজিত “RESHAPE (Regenerating Socio-Cultural Sustainability and Planetary Wellbeing in Higher Education: Global Partnership)” শীর্ষক কর্মসূচিতে অংশ নেবেন তিনি।

এতে আরও বলা হয়, সফরের সকল ব্যয় Erasmus+ প্রকল্প থেকে বহন করা হবে। এ সফরে বাংলাদেশ সরকার কিংবা ইসলামী বিশ্ববিদ্যালয়ের কোনো আর্থিক সংশ্লিষ্টতা থাকবে না। এছাড়া সফর শেষে দেশে ফিরে উপাচার্যকে যথাযথ কর্তৃপক্ষকে রিপোর্ট দাখিল করতে হবে। উপাচার্যের অনুপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের রুটিন দায়িত্ব পালন করবেন প্রো-উপাচার্য অধ্যাপক ড. এম. ইয়াকুব আলী।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, উচ্চশিক্ষাকে আন্তর্জাতিক মানে এগিয়ে নিতে বৈশ্বিক অংশীদারিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। Erasmus+ এর মতো আন্তর্জাতিক প্ল্যাটফর্মে অংশগ্রহণ ইসলামী বিশ্ববিদ্যালয়ের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। আমি বিশ্বাস করি, এই সফরের মাধ্যমে শিক্ষা, গবেষণা ও সাংস্কৃতিক বিনিময়ে বিশ্ববিদ্যালয় আরও সমৃদ্ধ হবে। সকলের দোয়া কামনা করছি।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ