মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
সম্পাদকীয়

ছোটোবেলার ঈদ ছিল উচ্ছ্বাসে, বড়োবেলার ঈদ অনুভূতিতে

Admin ২৫ May ২০২৬ · Monday · ১১:১০ অপরাহ্ণ
ছোটোবেলার ঈদ ছিল উচ্ছ্বাসে, বড়োবেলার ঈদ অনুভূতিতে
ছোটোবেলার ঈদ ছিল উচ্ছ্বাসে, বড়োবেলার ঈদ অনুভূতিতে

বাবলু দেব, কুবি প্রতিনিধি:

একসময় ঈদের আগের বিকেলগুলো মনে হতো ভীষণ দীর্ঘ। বিকেলে গরুকে ঘাস-পাতা খাওয়ানো, দল বেঁধে পাড়ায় পাড়ায় গরু দেখতে যাওয়ার উত্তেজনা, বারবার নতুন জামা ছুঁয়ে দেখা, কিংবা মায়ের বকা উপেক্ষা করেও বন্ধুদের সাথে শেষ বিকেলের আড্ডায় মেতে ওঠার মাঝে ছিল এক অপার্থিব আনন্দ।

তখন উৎসবের উপলক্ষ্যগুলো হয়ত ছোট ছিল, কিন্তু অনুভূতির গভীরতা ছিল বিশাল। একটা গরু, এক সেট নতুন জামা আর ভোরে সবার আগে ঘুম থেকে ওঠার প্রতিযোগিতাই যেন পুরো পৃথিবীকে খুশিতে ভরিয়ে দিত। সময়ের আবর্তনে মানুষ বড়ো হয়। বদলে যায় শহর, জীবন ভরে উঠে ব্যস্ততায়। সেই সাথে পরিপক্বতা আসে উৎসবকে দেখার দৃষ্টিভঙ্গিতেও।

বিশ্ববিদ্যালয় জীবনে এসে একজন শিক্ষার্থীর কাছে ঈদ মানে এখন আর কেবলই নতুন পোশাকের আনন্দ নয়। বরং তা দীর্ঘ ব্যস্ততার পর চেনা নীড়ে ফেরা, পরিবারের সান্নিধ্য আর চেনা গন্ধগুলোর মাঝে প্রশান্তি খোঁজার উপলক্ষ্য। ক্যাম্পাস ছাড়িয়ে যখন কোনো শিক্ষার্থী বাড়ির পথ ধরে তখন তার ব্যাগে শুধু কিছু পোশাক থাকে না, সাথে থাকে মাসের পর মাস জমে থাকা ক্লান্তি, অজস্র গল্প আর প্রিয়জনদের কাছে ফেরার এক তীব্র আকুলতা।

কথা হয়েছে বাংলাদেশের বেশ কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে। শুনবো ছোট বেলার ঈদ স্মৃতিকে কেন্দ্র করে তাদের আবেগ-অনুভূতি আর প্রিয়জনদের প্রতি ভালোবাসার গল্প।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুর কাদেরের কাছে ছোট বেলার ঈদ আনন্দটা ছিল অন্যরকম। তিনি বলেন, নতুন জামা, সালামি আর বন্ধুদের সাথে সারাদিন ঘুরাঘুরি সবকিছুর মধ্যে আলাদা একটা আনন্দ কাজ করত। কিন্তু বড়ো হয়ে যাওয়ার পর ঈদের আনন্দটা অনেকটাই বদলে গেছে। এখন আগের মতো উচ্ছ্বাস, আনন্দ না থাকলেও পরিবারের সাথে সময় কাটানোর শান্তি আর ভালোবাসাটাই বেশি অনুভব করি। ছোটোবেলার ঈদ ছিল আনন্দের, আর এখনকার ঈদটা বেশির ভাগ স্মৃতির আর দায়িত্বের মধ্যে আটকে গেছে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হাবিবুল্লাহ মিসবাহ বলেন, 'ছোটোবেলায় ঈদ মানেই ছিল সীমাহীন উত্তেজনা ও আনন্দে ভরপুর। এখন ঈদ আসে অনেক শান্তভাবে। ব্যস্ততা আর বাস্তবতার ভিড়ে আগের সেই উচ্ছ্বাসটা আর খুঁজে পাই না। তবুও পরিবারের সঙ্গে একসাথে হওয়াটাই এখন ঈদের সবচেয়ে বড়ো আনন্দ।'

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফাহমিদা ইশরাত অনন্যা বলেন, 'ছোটোবেলায় ঈদ মানেই ছিল অস্থির অপেক্ষা। তখন কোনো চিন্তা ছিল না, শুধু আনন্দই ছিল। কিন্তু বড়ো হওয়ার পর বুঝেছি, ঈদের আনন্দ একই থাকলেও অনুভূতিটা বদলে যায়। এখন অনেক দায়িত্ব, অনেক ব্যস্ততা আর জীবনের নানা চিন্তার কারণে ছোটোবেলার মতো সেই নিখাদ আনন্দ আর অনুভব করা যায় না। তাই ঈদ এলে আজও ভালো লাগে, কিন্তু মনটা কোথাও না কোথাও ছোটোবেলার সেই দিনগুলোকে খুঁজে বেড়ায়।'

তবে অনেকের কাছে বয়স একটি সংখ্যা মাত্র। তাদের ঈদ আনন্দগুলো এখনো রয়ে গেছে আগের মতই। বাড়তি দ্বায়িত্ব আর জীবন চিন্তা তাদের এই ঈদ আনন্দে যোগ করে আরো এক নতুন মাত্রা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আকিবুল ইসলাম বলেন, 'সময়টা অনেকটুকু পেরিয়েছে ঠিকই, কিন্তু গরু আর কোরবানি নিয়ে উন্মাদনাটা অপরিবর্তনীয়, অমলিন। ছোটোবেলায় কোরবানির পশু তাড়াতাড়ি কিনার জন্য আব্বারে তাগাদা দিতাম। এবং কিনে আনার পর গরুটাকে ঠিকমতো খাওয়ানো, গোসল করানো কাজ গুলো খুব আনন্দের সাথে করতাম এবং তা আমাকে আনন্দ দিত। এখন হয়ত আগের মতো স্কুল ছুটি হলেই চলে যায় না কিন্তু ক্যাম্পাস থেকে তাড়াতাড়ি বাড়ি ফেরা হয় না কোরবানির হাটে যাবো বলে। হয়ত সময় অনেকটুকু পেরিয়েছে, পরিস্থিতি ভিন্ন হয়েছে কিন্তু কোরবানির পশু নিয়ে যে একটা ক্রেইজ বা আনন্দ তা অমলিনই রয়ে গেছে এবং থাকবে।'

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আফরিন মঈন জয়ার কাছেও বিষয়টা ঠিক এরকমই। তিনি বলেন, 'ছোটোবেলায় ঈদের আনন্দটা ছিল গরু কেনাকে ঘিরে। নতুন অতিথির সঙ্গে কয়েকদিনেই গভীর সখ্যতা হয়ে যেত, আর বিদায়ের সময় পুরো ঘরটাই যেন কান্নায় ভেসে যেত। মজার বিষয় হলো বড়ো হওয়ার পরও ঈদের সেই অনুভূতিটা একটুও বদলায়নি।"

শৈশবের সেই বাঁধভাঙা উচ্ছ্বাসের জায়গাটিতে এখন জমা হয়েছে এক নীরব নস্টালজিয়া আর এক টুকরো আত্মিক শান্তি। দেশের বিভিন্ন প্রান্তের বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের জীবনে ঈদের গল্পগুলো আজ এভাবেই বিবর্তিত। কারও কাছে তা এখনো রঙিন, কারও কাছে স্মৃতির চাদরে মোড়ানো, আবার কারও কাছে তা শুধুই প্রিয় মানুষদের কাছে ফিরে যাওয়ার এক পরম আশ্রয়।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩

নোয়াখালী প্রতিনিধি: কোম্পানীগঞ্জে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৯ অপরাহ্ণ
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পুলিশের পরিচয় দিয়ে একটি বেসরকারি ব্য...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৭ অপরাহ্ণ
বিএনপি-এনসিপি-সাংবাদিকের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন

বিএনপি-এনসিপি-সাংবাদিকের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক:কিশোরগঞ্জের তাড়াইলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি ঝটিকা মিছিলকে কেন্দ্র ক...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৬ অপরাহ্ণ