বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

জয়পুরহাটে দুটি পাকা রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

Admin ০৬ April ২০২৬ · Monday · ০৫:৪৪ পূর্বাহ্ণ
জয়পুরহাটে দুটি  পাকা রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন
জয়পুরহাটে দুটি পাকা রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

আব্দুল আলীম, জয়পুরহাট:
জয়পুরহাটে দুটি  পাকা রাস্তা ও একটি মসজিদ  নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।  গতকাল রবিবার সকালে এসব পাকা রাস্তা ও মসজিদ  নির্মাণ কাজের উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান।

এসময় জেলা পরিষদের প্রধান  নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান, জেলা কৃষক দলের সদস্য সচিব মনজুরে মওলা পলাশ উপস্থিত ছিলেন।

জেলা পরিষদ সুত্রে জানাগেছে, জয়পুরহাট শহরের  ডায়াবেটিক  হাসপাতাল এলাকা ও সদর উপজেলার ভাদসা ইউনিয়নের  পশ্চিম আদিবাসী এলাকায় জেলা পরিষদের অর্থায়নে ২০ লাখ টাকা ব্যায়ে  ‌৫শ মিটার দীর্ঘ এ দুটি রাস্তার  নির্মাণ কাজ শেষ উদ্বোধন করা হয়। পাশাপাশি সদর উপজেলার জামালপুর ইউনিয়নের ধুলাতর মাস্টার পাড়া বায়তুল ফালাহ জামে মসজিদের  ৫ লাখ টাকা ব্যায়ে মসজিদের উন্নয়ন কাজ সম্পন্ন করা হয়।

জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান বলেন, গ্রামীণ অবকাঠামো উন্নয়নের মাধ্যমে এলাকাকে আধুনিকায়ন করা হচ্ছে। দুটি রাস্তা নির্মাণ সম্পন্ন হওয়ায়  এলাকাবাসী দীর্ঘদিনের কাদা-পানির দুর্ভোগ থেকে মুক্তি পাবে এবং যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক উন্নতি হবে।
 
মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ