বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

পবিত্র ঈদ-উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদে প্রার্থী ফরিদ উদ্দিন

Admin ২৩ May ২০২৬ · Saturday · ০৯:১১ অপরাহ্ণ
পবিত্র ঈদ-উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদে প্রার্থী ফরিদ উদ্দিন
পবিত্র ঈদ-উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদে প্রার্থী আলহাজ্ব মো: ফরিদ উদ্দিন

তাহিরপুর,সুনামগঞ্জ প্রতিনিধি।

আসন্ন শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচন কে সামনে রেখে সুনামগঞ্জ জেলা 
বিআইডব্লিএফ সভাপতি ও শ্রীপুর উত্তর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদে প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মোঃ ফরিদ উদ্দিন এলাকাবাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন।

পবিত্র ঈদ-উল আযহার উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় তিনি শ্রীপুর উত্তর ইউনিয়নের সর্বস্তরের মানুষসহ সমগ্র মুসলিম উম্মাহকে ঈদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানান।

বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মোঃ ফরিদ উদ্দিন তিনি বলেন,ঈদ হলো আনন্দ,ভালোবাসা, ভ্রাতৃত্ব ও সহমর্মিতার এক মহান বার্তা। ঈদের এই পবিত্র দিনে সকল ভেদাভেদ ভুলে গিয়ে সবাই যেন শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ থাকে—এটাই তার প্রত্যাশা।
তিনি আরও বলেন, এলাকার সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকা এবং তাদের কল্যাণে কাজ করার লক্ষ্য নিয়েই তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিজ্ঞতা থেকে তিনি জনগণের সেবা করার সুযোগ চান।
আলহাজ্ব মোঃ ফরিদ উদ্দিন বলেন,আমি সবসময় চেষ্টা করেছি এলাকার মানুষের পাশে থাকতে। ভবিষ্যতেও জনগণের আস্থা ও ভালোবাসা নিয়ে এলাকার উন্নয়ন,শিক্ষা,স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করতে চাই। এজন্য আমি শ্রীপুর উত্তর ইউনিয়নের সর্বস্তরের জনগণের দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করছি।

ঈদকে কেন্দ্র করে তিনি এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সবার সুখ-সমৃদ্ধি কামনা করেন। একই সঙ্গে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, এলাকাবাসী তাদের মূল্যবান মতামত ও সমর্থনের মাধ্যমে তাকে সেবার সুযোগ প্রদান করবেন।
শেষে তিনি দেশ ও জাতির শান্তি,অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন এবং শ্রীপুর উত্তর ইউনিয়নের সর্বস্তরের মানুষ সবাইকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ