শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

ইবির নতুন উপাচার্যকে লোক প্রশাসন বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের (ঢাকাস্থ) সংবর্ধনা

Admin ২৩ May ২০২৬ · Saturday · ০৩:৫১ অপরাহ্ণ
ইবির নতুন উপাচার্যকে লোক প্রশাসন বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের (ঢাকাস্থ) সংবর্ধনা
ইবির নতুন উপাচার্যকে লোক প্রশাসন বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের (ঢাকাস্থ) সংবর্ধনা

তালুকদার হাম্মাদ, ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নব নিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমানকে সংবর্ধনা দিয়েছে লোক প্রশাসন বিভাগের ঢাকায় অবস্থানরত সাবেক শিক্ষার্থীরা। শুক্রবার (২২ মে) বাংলাদেশ পর্যটন কর্পোরেশন আগারগাঁও এ তারা এ সংবর্ধনার আয়োজন করে।

এসময় উপস্থিত ছিলেন বিভাগটির সিনিয়র অধ্যাপক ড. জুলফিকার হোসাইন, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ও এডিশনাল ডিআইজি সানা শামিনুর রহমান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জনি, কোষাধ্যক্ষ মশিউর রহমান ডালিমসহ অন্যরা।

বিভাগটির অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ও এডিশনাল ডিআইজি সানা শামিনুর রহমান বলেন, এটা অত্যন্ত গর্বের ব্যাপার যে, আমাদের শ্রদ্ধেয় শিক্ষক অধ্যাপক মতিনুর রহমান স্যার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন। আশা রাখছি স্যার বিশ্ববিদ্যালয়কে অনেক উচ্চতর স্থানে নিয়ে যাবেন। স্যারের এ পথচলাকে সহজ করতে আমরা সকল ধরনের সহযোগিতা করব।

নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক পরিবর্তনের জন্য আমি সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করব। এ দায়িত্ব পালনে যত বাধা, প্রতিকূলতা, প্রতিবন্ধকতা আসবে, সেগুলো অতিক্রম করেই এগিয়ে যাব। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গুলোকে স্ট্রং করতেও পদক্ষেপ নিব।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ