রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

তাহিরপুরে রূপের নদী যাদুকাটা সেতুর ৫টি গার্ডার ভেঙে নদীতে পড়ে গেছে

অনলাইন ডেস্ক ১৮ May ২০২৬ · Monday · ০৫:২৮ অপরাহ্ণ
তাহিরপুরে রূপের নদী যাদুকাটা সেতুর ৫টি গার্ডার ভেঙে নদীতে পড়ে গেছে

মুরাদ মিয়া,সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের তাহিরপুরে যাদুকাটা নদীর ওপর নির্মাণাধীন শাহ আরেফিন-অদ্বৈত মৈত্রী সেতুর ৫টি গার্ডার ভেঙে নদীতে পড়ে গেছে। রবিবার (১৭ মে) দিবাগত রাতে বয়ে যাওয়া ঝড়ে এ ঘটনা ঘটে।

আজ বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন তাহিরপুর উপজেলা প্রকৌশলী মো.জাহিদুল ইসলাম।

জানা যায়,সেতুর কয়েকটি গার্ডার নদীর পানিতে তলিয়ে আছে। স্থানীয়দের ভাষ্য, নির্মাণকাজ দীর্ঘদিন ধরে ধীরগতিতে চলার পর নতুন এই দুর্ঘটনায় সেতুটি চালু হওয়া নিয়ে আবারও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

নদীপাড়ের গড়কাটি গ্রামের স্থানীয় বাসিন্দারা   দুঃখ প্রকাশ করে বলেন,সেতুটি চালু হবে কবে সেই অপেক্ষার যেন শেষ নেই। সকালে ঘুম থেকে উঠে দেখি ৫টি গার্ডার নদীতে পড়ে গেছে। মানুষ বলছে ঝড়ে ভেঙেছে,কিন্তু আমার টং দোকানও ভাঙেনি। এতো বড় মজবুত সেতুর গার্ডার কিভাবে পড়ে গেল, সেটাই বুঝতে পারছি না।

তাহিরপুর উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম জানান,খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি ৫টি গার্ডার পড়ে গেছে। স্থানীয়দের কাছ থেকে জেনেছি রাতে ঝড় হয়েছিল। অসম্পূর্ণ কাজ শেষ করতে ইতোমধ্যে রি-টেন্ডার আহ্বান করা হয়েছে। তবে নতুন এই দুর্ঘটনায় পরিস্থিতি আরও জটিল হয়ে পড়েছে। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করতে হবে।

ট্যাগ

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ