মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

রূপগঞ্জে ইউপি সদস্য ও তার পরিবারের উপর হামলা

Admin ০৫ April ২০২৬ · Sunday · ০১:৪৪ অপরাহ্ণ
রূপগঞ্জে ইউপি সদস্য ও তার পরিবারের উপর হামলা
ভুক্তভোগী ইউপি সদস্য আব্দুল মতিন ভূঁইয়া

মোঃ ইসমাইল হোসেন,রূপগঞ্জ উপজেলা প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল মতিন ভূঁইয়া ও তার পরিবারের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।

শনিবার (৪ এপ্রিল দুপুরে উপজেলার কামশাইর এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

ভুক্তভোগী ইউপি সদস্য আব্দুল মতিন ভূঁইয়া জানান, শনিবার দুপুরে তিনি তার স্ত্রী জহুরা আক্তার সুমি (৩০) এবং মাদ্রাসায় অধ্যয়নরত কন্যা মুশফিকা তানহা (৯)-কে সঙ্গে নিয়ে অটোরিকশাযোগে কোনাপাড়ার বাসায় ফিরছিলেন। পথিমধ্যে কামশাইর পাকা সড়কে পৌঁছালে পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় আবুল হোসেন, মাহমুদ হাসান, রিপনসহ আরও ৩/৪ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়।

হামলাকারীরা আব্দুল মতিন ভূঁইয়াকে বেধড়ক মারধর করে গুরুতর আহত করে এবং গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। এ সময় তার স্ত্রী ও কন্যা বাধা দিতে গেলে তাদেরকেও মারধর করে আহত করা হয়।

তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী জহুরা আক্তার সুমি বাদী হয়ে আবুল হোসেন, মাহমুদ হাসান, রিপনসহ আরও অজ্ঞাত ৩/৪ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাউদ্দিন আহমেদ বলেন, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩

নোয়াখালী প্রতিনিধি: কোম্পানীগঞ্জে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৯ অপরাহ্ণ
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পুলিশের পরিচয় দিয়ে একটি বেসরকারি ব্য...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৭ অপরাহ্ণ
বিএনপি-এনসিপি-সাংবাদিকের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন

বিএনপি-এনসিপি-সাংবাদিকের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক:কিশোরগঞ্জের তাড়াইলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি ঝটিকা মিছিলকে কেন্দ্র ক...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৬ অপরাহ্ণ