শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

কালাইয়ে বোরো ধান ও চাল সংগ্রহের শুভ উদ্বোধন

অনলাইন ডেস্ক ১৮ May ২০২৬ · Monday · ১১:১৭ পূর্বাহ্ণ
কালাইয়ে বোরো ধান ও চাল সংগ্রহের শুভ উদ্বোধন

কালাই(জয়পুরহাট) প্রতিনিধি:

জয়পুরহাটে কালাই উপজেলার চলতি বোরো মৌসুমে সরকারি ভাবে খাদ্যগুদামে আনুষ্ঠানিক ভাবে ধান-চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা,

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মাহবুব।

আজ সোমবার (১৮মে) বিকেল ৪টায় উপজেলা খাদ্যগুদাম চত্তরে এ কার্যক্রমের উদ্বোধন করা হয় ।

এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হুমায়ুন আহমেদ ,উপজেলা খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা অপূর্ব রায়হান চঞ্চল, উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মওদুদ আলম,চাউল-কল মালিক সমিতির সভাপতি আব্দুল আজিজ আকন্দ, সাধারন সম্পাদক হুমায়ুন কবির তালুকদার,উপজেলা কৃষি কর্মকর্তা হারুনুর রশিদ, এনামুল হক ভারপ্রাপ্ত কর্মকর্তা মোলামগাড়ী এল এসডি, উপজেলা সাবেক ভাই চেয়ারম্যান গোলাম মোস্তফা, চাতাল মালিক আব্দুল মান্নান,আবুল খায়ের সহ চাতাল ব্যবসায়ীরা সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। 

এবার সরকার নির্ধারিত মূল্যে প্রতি কেজি বোরো ধান ৩৬ টাকা এবং প্রতি কেজি চাল ৪৯ টাকা কেজি নির্ধারণ করা হয়েছে ।

কালাই উপজেলা খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা অপূর্ব রায়হান চঞ্চল বলেন,বোরো মৌসুমে কালাই খাদ্যগুদাম ৫ হাজার ২৬৯ মে.টন চাল ও ১১৮৫মে.টন ধান ও আতব চাল ৩২৪ মে. টন সংগ্রহ চলবে। সরকারিভাবে ধান-চাল সংগ্রহের এই কার্যক্রম চলবে আগামী ২০২৬ সালের ৩১আগস্ট পর্যন্ত।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ