বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা

আমার বিভাগের কোনো ছাত্র অপরাধ করলে দ্বিগুণ শাস্তি হবে— ইবি উপাচার্য

অনলাইন ডেস্ক ১৮ May ২০২৬ · Monday · ১০:৪৩ পূর্বাহ্ণ
আমার বিভাগের কোনো ছাত্র অপরাধ করলে দ্বিগুণ শাস্তি হবে— ইবি উপাচার্য

হাম্মাদ,  ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, “তোমরা আমার বিভাগের শিক্ষার্থী হওয়ার কারণে তোমাদের প্রতি একটু বেশি দরদ থাকবে সেটা স্বাভাবিক। কিন্তু মনে রাখবে, আমি পুরো বিশ্ববিদ্যালয়ের ভিসি। অন্য ডিপার্টমেন্টের কেউ কোনো অপরাধ করলে যে শাস্তি হবে, আমার বিভাগের কোনো ছাত্র সেই অপরাধ করলে তার দ্বিগুণ শাস্তি হবে। এটা শুধু কথা নয়। এটা অবশ্যই বাস্তবায়িত হবে। আমি চাই, আমার বিভাগের প্রত্যেকটা স্টুডেন্ট অন্য যেকোনো ডিসিপ্লিনের চেয়ে অনেক বেশি শৃঙ্খলিত এবং ওয়েল বিহেভড থাকুক।" সোমবার ( ১৮ মে ) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ ভবনের দ্বিতীয় তলায় লোক প্রশাসন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের বিদায়ী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিদায়ী শিক্ষার্থীদেরকে উদ্দেশ্য করে তিনি বলেন, জীবন সম্পূর্ণই নিজের উপর। এটাকে সহজ করলে সহজ হয়, কঠিন করলে কঠিন হয়। তোমরা সর্বদা নিজের উপর কনফিডেন্স রাখবে। আশা নিয়ে সামনে এগিয়ে যাবে। তাহলেই তোমরা সফল হবে। জীবনের প্রতিটি মুহূর্তকে মূল্য দিবে। ইনশাআল্লাহ, তোমাদের ভবিষ্যৎ সুন্দর হবে।

বিভাগটির চেয়ারম্যান অধ্যাপক ড. ফকরুল ইসলামের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. বেগম রোকসানা মিলি। এছাড়া উপস্থিত ছিলেন বিভাগটির সিনিয়র অধ্যাপক ড. রাকিবা ইয়াসমিন, অধ্যাপক মোহাম্মাদ সেলিম, অধ্যাপক ড. জুলফিকার হোসাইন, অধ্যাপক ড. লুৎফর রহমানসহ বিভাগটির কর্মচারী, কর্মকর্তা ও অন্যান্য সেশনের শিক্ষার্থীরা।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩

নোয়াখালী প্রতিনিধি: কোম্পানীগঞ্জে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৯ অপরাহ্ণ
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পুলিশের পরিচয় দিয়ে একটি বেসরকারি ব্য...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৭ অপরাহ্ণ