রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

কটিয়াদীতে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

Admin ১৮ May ২০২৬ · Monday · ০৪:৪৪ পূর্বাহ্ণ
কটিয়াদীতে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
কটিয়াদীতে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

এ.এস.এম হামিদ হাসান, কটিয়াদী(কিশেরগঞ্জ)প্রতিনিধি:

কিশোরগঞ্জের কটিয়াদীতে পৃথক অভিযান চালিয়ে মাদকসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কটিয়াদী মডেল থানা পুলিশ।

রবিবার ( ১৭মে) রাত ৭:৫০ মিনিটে উপজেলার মুমুরদিয়া ইউপি বাঘবেড় সাকিনস্থ মোহাম্মদ চৌকিদারের বাড়ির উত্তর পাশে পাকা রাস্তা সংলগ্ন স্থান থেকে মোঃ রুবেল (২৮) কে (২০) পিস ইয়াবাসহ আটক করা হয়। আটককৃত রুবেল মিয়া উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের
মৃত মো. তোতা মিয়ার ছেলে।

অপরদিকে রাত ৯:৫ মিনিটে উপজেলার     গচিহাটার কৈতরীপাড়া থেকে মোঃ সুমন মিয়া (২৬)কে তার নিজ বাড়ির সামনে থেকে (২১) পিস ইয়াবা ট্যাবলেটসহ পুলিশ আটক করে। মোঃ সুমন মিয়া ওই গ্রামের আঃ হামিদের ছেলে। এসময় পুলিশ আটককৃত সুমনের দেহ তল্লাশী করলে তার পরিহিত জিন্স প্যান্টের পকেটে থাকা একটি সাদা পলিথিনে মোড়ানো ২১ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে।

এবিষয়ে কটিয়াদী ডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন,গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে। তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করে যাচ্ছি। কটিয়াদীকে অপরাধ ও মাদকমুক্ত করতে আমাদের অভিযান আরও জোরদার করা হবে। পাশাপাশি অপরাধ দমনে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন তিনি।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ