বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

কুবির সাবেক শিক্ষার্থী কিশোরের‘প্রেসিডেন্ট'স রোভার স্কাউট অ্যাওয়ার্ড’ অর্জন

Admin ১৭ May ২০২৬ · Sunday · ০৫:৪৬ অপরাহ্ণ
কুবির সাবেক শিক্ষার্থী কিশোরের‘প্রেসিডেন্ট'স রোভার স্কাউট অ্যাওয়ার্ড’ অর্জন
কুবির সাবেক শিক্ষার্থী কিশোরের‘প্রেসিডেন্ট'স রোভার স্কাউট অ্যাওয়ার্ড’ অর্জন

বাবলু দেব,কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পরিসংখ্যান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী কিশোর কুমার 'বাংলাদেশ স্কাউটস' এর রোভারিং পর্যায়ের সর্বোচ্চ সম্মাননা ‘প্রেসিডেন্ট'স রোভার স্কাউট অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন।

রোববার (১৭ মে) বাংলাদেশ স্কাউটসের পরিচালক (প্রোগ্রাম) মোসা. মাহফুজা পারভীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা যায়, কিশোর কুমার ঢাকা জেলা রোভারের অধীন ক্রিস্টাল ওপেন স্কাউটস গ্রুপের সাবেক সিনিয়র রোভারমেট। স্কাউটিং কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের পাশাপাশি তিনি চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত প্রায় ১৫০ কিলোমিটার পায়ে হেঁটে পরিভ্রমণ করেন এবং বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক ক্যাম্পে অংশ নেন।

এছাড়াও, কিশোর কুমার বাংলাদেশের প্রতিনিধি হিসেবে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত ২৫তম বিশ্ব স্কাউট জাম্বুরিতে অংশগ্রহণ করেছেন। গত বছর এশিয়া-প্যাসিফিক রিজিওনাল ফটো কনটেস্টে তিনি রৌপ্য পদকও অর্জন করেন।

নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে কিশোর কুমার বলেন, 'সকল প্রশংসা মহান সৃষ্টিকর্তার। এই অর্জনের পেছনে যাদের দিকনির্দেশনা, সহযোগিতা ও ভালোবাসা ছিল, তাদের সকলের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষক ও বন্ধুদের আন্তরিক সহযোগিতা এবং অনুপ্রেরণা আমাকে এই সাফল্য অর্জনে সাহস জুগিয়েছে।'

প্রসঙ্গত, বাংলাদেশ স্কাউটসের রোভারিং পর্যায়ে এ সম্মাননা অর্জনের জন্য দীর্ঘমেয়াদি নানা কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের পাশাপাশি জেলা ও আঞ্চলিক পর্যায়ের মূল্যায়ন অতিক্রম করে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করতে হয়। পরবর্তীতে জাতীয় পর্যায়ের চূড়ান্ত মূল্যায়নে উত্তীর্ণ নির্বাচিত রোভারদের মধ্য থেকেই এ মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩

নোয়াখালী প্রতিনিধি: কোম্পানীগঞ্জে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৯ অপরাহ্ণ
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পুলিশের পরিচয় দিয়ে একটি বেসরকারি ব্য...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৭ অপরাহ্ণ