বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

যবিপ্রবিতে ২ দিনব্যাপী গবেষণা ও উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা শুরু

Admin ১৭ May ২০২৬ · Sunday · ০৫:৩৪ অপরাহ্ণ
যবিপ্রবিতে ২ দিনব্যাপী গবেষণা ও উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা শুরু
যবিপ্রবিতে ২ দিনব্যাপী গবেষণা ও উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা শুরু

মাহফুজুল ইসলাম,যবিপ্রবি প্রতিনিধি

শিক্ষার্থীদের গবেষণামুখী, উচ্চশিক্ষায় আগ্রহী ও প্রবন্ধ প্রকাশনা বিষয়ক ধারণা সৃষ্টির লক্ষ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) শুরু হলো ২ দিনব্যাপী গবেষণামূলক কর্মশালা।

রবিবার (১৭ মে) দুপুর ২ টায় যবিপ্রবি রিসার্চ সোসাইটির আয়োজনে স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের গ্যালারিতে এ কর্মশালা শুরু হয়।

কর্মশালায় উপস্থিত ছিলেন যবিপ্রবি রিসার্চ সেলের সহকারী পরিচালক ড. মোঃ জহুরুল ইসলাম, জিনোম সেন্টারের সহকারী পরিচালক ড. মোঃ আলাউদ্দিন, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোঃ রাফিউল হাসান, পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক তাপস কুমার চক্রবর্তী এবং যবিপ্রবি রিসার্চ সোসাইটির সভাপতি রুহুল আমিন ও সাধারণ সম্পাদক জাহিদ হাসান।

গবেষণা ও প্রবন্ধ প্রকাশনা বিষয়ে আলোচনাকালে তাপস কুমার চক্রবর্তী বলেন, রিসার্চ করতে হলে আমাদের অনেকগুলো সমন্বিত বিষয়ে নিয়মমাফিক ধারাবাহিকভাবে কাজ করতে হয়। প্রেজেন্টেশন, সফটওয়্যার ও ল্যাবরেটরির সমন্বিত মিথষ্ক্রিয়া হলো রিসার্চ। আগে নির্দিষ্ট বিষয়ের ক্যারিয়ারকেন্দ্রিক সুস্পষ্ট ধারণা থাকতে হবে। নিজের টার্গেট স্থির রেখে সেটাকে বাস্তবায়নের লক্ষ্যে কাজ শুরু করো। বিভিন্ন জার্নাল পেপার থেকে তোমরা অনেক বিষয়ে ধারণা নিতে পারো। সবসময় সমসাময়িক সমস্যার বিষয়ে রিসার্চ করলে সেটি বিশ্বে বেশি গ্রহনযোগ্যতা পাবে। মনে রাখবে নতুনত্বই আকর্ষন, তাই রিসার্চের উদ্দেশ্য হবে সবসময় নতুন কিছু সামনে আনা। দেশের ও জনগণের উপকারে আসবে এমন গবেষণায় আমাদের মনোনিবেশ জরুরি। রিসার্চের টপিক ঠিক করা, সুপারভাইজার এর নিকট সে বিষয়ে ধারণা নেওয়া, সে ব্যাপারে পড়াশোনা করা, সঠিক নিয়মে রিসার্চ শুরু ও তা সুষ্ঠুভাবে সম্পন্ন করলে সেই রিসার্চ ফলপ্রসূ হবে। ইথিকাল অ্যাপ্রুভালের প্রয়োজন হলে সঠিক নিয়মে সেভাবেই অনুমতি নিতে হবে। তোমরা রিভিউ আর্টিকেল লিখতে পারো, এখানে একটি পেপার থেকে অনেক তথ্য পাওয়া যায়।

কর্মশালায় ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক যবিপ্রবি রিসার্চ সোসাইটির উপদেষ্টা ড. মোঃ রাফিউল হাসান বলেন, তোমাদের এখন উচ্চশিক্ষা ও গবেষণার জন্য যথেষ্ট সুযোগ-সুবিধা রয়েছে। তোমাদের ল্যাব-সুবিধা ও শিক্ষকদের সহযোগিতা সর্বদা বিদ্যমান। তোমাদের জন্য সম্ভাবনার দ্বার উন্মোচিত, তোমাদের মেধা ও পরিশ্রম দিয়ে সম্ভাবনার চূড়ান্ত শিখরে আরোহণ করতে হবে। তোমাদের প্রত্যেকের ভেতরের সুপ্ত প্রতিভাকে জাগ্রত করতে হবে। তোমাদের অ্যালামনাই বড় ভাই বোনেরা সার্বিক দিকনির্দেশনার জন্য যথেষ্ট আগ্রহী। তবে, উচ্চশিক্ষার ও স্কলারশিপের পথে প্রধান বাধা ইংরেজি ভাষায় দুর্বলতা। নিজের প্রত্যকটা অর্জন তোমার সিভিকে শক্তিশালী করবে, সেমিনারে তোমার বেস্ট অ্যাওয়ার্ডটি এক্ষেত্রে তোমাকে অনেক এগিয়ে রাখবে। স্কলারশিপে আবেদনের ক্ষেত্রে ডকুমেন্টস ভালোভাবে সংরক্ষণ করবে এবং ভুল এড়াতে আপলোডের পূর্বে ভালোভাবে যাচাই করবে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফিশারিজ এন্ড মেরিন বায়োসাইন্স বিভাগের শিক্ষার্থী আখতার উজ জামান ও সাদদ্রিতা সরকার শশী।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩

নোয়াখালী প্রতিনিধি: কোম্পানীগঞ্জে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৯ অপরাহ্ণ
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পুলিশের পরিচয় দিয়ে একটি বেসরকারি ব্য...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৭ অপরাহ্ণ