শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

বরিশাল বিশ্ববিদ্যালয় শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক সেলিনাকে বরখাস্ত

অনলাইন ডেস্ক ১৭ May ২০২৬ · Sunday · ১২:৪৩ অপরাহ্ণ
বরিশাল বিশ্ববিদ্যালয় শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক সেলিনাকে বরখাস্ত

ববি প্রতিনিধি :বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক সেলিনা বেগমকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রোববার (১৭ই মে) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়েছে। 


অফিস আদেশে জানানো হয়,  শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক সেলিনা বেগমের বিরুদ্ধে  বিরুদ্ধে গত ১৪ ই মে আন্তঃ বিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-এ অংশগ্রহণকারী  বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও কেন্দ্রীয় ফুটবল টিমের খেলোয়ারবৃন্দের সুনির্দিষ্ট অভিযোগপত্রের পরিপ্রেক্ষিতে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা- ২০১৮ এর অনুচ্ছেদ ২ (খ) এর (আ) মোতাবেক  কর্তব্য অবহেলার বিষয়াদি সুষ্ঠুভাবে তদন্তের লক্ষ্যে বরিশাল বিশ্ববিদ্যালয় আইনের ধারা ৪৪ এর (৬) মোতাবেক সেলিনাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সাময়িকভাবে বরখাস্তকালীন সময়ে তিনি বিধি মোতাবেক খোরাকীভাতা পাবেন।


বিশ্ববিদ্যালয় সূত্রে জানাগেছে, গত ১৩ই এপ্রিল আন্ত:বিশ্ববিদ্যালয় ফুটবল খেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে মাঠে উপস্থিত হয়েও খেলা থেকে বাদ পড়ে বরিশাল বিশ্ববিদ্যালয়। শারীরিক শিক্ষা দপ্তরের এই কর্মকর্তার অসহযোগিতা ও দায়িত্ব অবহেলার কারনে ঢাবির বিপক্ষে অংশগ্রহণ করতে পারেবি বরিশাল বিশ্ববিদ্যালয়। চট্টগ্রাম থেকে ফিরে বিশ্ববিদ্যালয়ে এসে গত ১৪ ই মে ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শারীরিক শিক্ষা দপ্তরের এই কর্মকর্তাকে ছয় ঘন্টার মধ্যে বরখাস্তের লিখিত দাবি জানান৷

ট্যাগ

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ