শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

লোহাগড়ায় বিএনপি নেতাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি -এলাকায় প্রতিবাদের ঝড়

Admin ১৭ May ২০২৬ · Sunday · ০৮:০৫ পূর্বাহ্ণ
লোহাগড়ায় বিএনপি নেতাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি -এলাকায় প্রতিবাদের ঝড়
লোহাগড়ায় বিএনপি নেতাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি -এলাকায় প্রতিবাদের ঝড়

জেলা প্রতিনিধি নড়াইল 
 নড়াইলের  লোহাগড়া উপজেলার কোটাকোল  ইউনিয়নের  সাবেক ইউপি সদস্য  রায়পাশা গ্রামের মাওলানা সিরাজুল ইসলামকে  কুপিয়ে গুরুতর জখমের  ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। 
মামলায়  প্রধান আসামী করা হয়েছে  লোহাগড়া উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক তেলকাড়া গ্রামের মৃত মোয়াজ্জেল সিকদারের ছেলে মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক কে। এছাড়াও রায়পাশা গ্রামের আজিবার খানের ছেলে উজির খান,  মশিয়ার বিশ্বাসের ছেলে রিদয় বিশ্বাস, তেলকাড়া গ্রামের দুলাল খানের ছেলে তরুন খান সহ অজ্ঞাত আরো ৪/৫ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। 
আহত সিরাজুল ইসলামের স্ত্রী নাজমা আখতার গত ১৩ মে বাদী হয়ে লোহাগড়া থানায় মামলা দায়ের করেন। মামলা নং-১০। 
 জানা যায়, নড়াইলের  লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য  মাওলানা সিরাজুল ইসলামকে গত শুক্রবার(৮মে) সন্ধ্যার পর রায়পাশা এলাকায় প্রতিপক্ষের লোকজন কুপিয়ে গুরুতর জখম করে। 
বাদী এজারে উল্লেখ করেছেন, আমার স্বামী মোঃ সিরাজুল ইসলাম ১৯ বছর যাবৎ এলাকায় মেম্বর হিসেবে কাজ করেছেন। আসন্ন ইউপি নির্বাচনে তিনি চেয়ারম্যান পদে প্রার্থী।  আসন্ন ইউপি নির্বাচনে মোস্তাফিজুর রহমান মোস্তাকও  চেয়ারম্যান পদে প্রার্থী। একারনে আমার স্বামীকে হত্যার চেষ্টা করা হয়েছে। 
সূত্র জানায়, ঘটনার  দিন মামলার ১নং আসামী  লোহাগড়া উপজেলা বিএনপির  যুগ্ম-সাধারণ সম্পাদক  মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক  ঢাকায় অবস্থান করছিলেন। যার সিসিটিভি ফুটেজ সংরক্ষিত রয়েছে। মোস্তাফিজুর রহমান মোস্তাক ফোনে বলেন, আমি আগামী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী। আর এ কারনে পরিকল্পিতভাবে আমাকে মামলায় ফাঁসানো হয়েছে।  নিষিদ্ধ আওয়ামীলীগের লোকজনের প্ররোচনায় তাদের সাথে আতাত করে আমাকে হয়রানি করতে অহেতুক আসামী দেয়া হয়েছে। আমি সঠিক তদন্ত দাবি করছি।  প্রকৃত দোষীদের বিচার হোক আমিও চাই। 
এদিকে, বিএনপি নেতা  মোস্তাফিজুর রহমান মোস্তাক কে আসামী করায় বিএনপি ও তার অঙ্গসংগঠনের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। মোস্তাফিজুর রহমান মোস্তাক একজন তরুণ সমাজসেবক হিসেবে পরিচিত। এলাকা মাদকমুক্ত করতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন। এলাকার যুবকদের খেলাধুলায় ফেরাতে নানা উদ্যোগ নিয়েছেন।  এলাকার মসজিদ, মাদরাসা, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে, নদীভাঙ্গন রোধ, পাকা রাস্তা করনে কাজ করছেন।
তাকে হয়রানি করতে মামলায় আসামী করা হয়েছে বলে এলাকার মানুষ দাবি করেছেন। মামলা থেকে অব্যাহতি দেবার দাবি করেছেন তারা। উল্লেখ্য যে দীর্ঘ ১৭ বছর ফ্যাসিষ্ট আমলে হামলা মামলায় শিকার হয়ে আন্দোলন সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। 
লোহাগড়া থানার ওসি মোঃ আব্দুর রহমান জানান, দোষীদের আটকের চেষ্টা চলছে। সঠিক তদন্ত হবে। নির্দোষ কেউ অযথা হয়রানি হবে না।   

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ