সোমবার, ০২ নভেম্বর ২০২৬
সারাদেশ

সরকারি খাস জমিতে অবৈধ ড্রেজার:ফসলি জমি হুমকির মুখে, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

Admin ০৫ April ২০২৬ · Sunday · ১০:২৩ পূর্বাহ্ণ
সরকারি খাস জমিতে অবৈধ ড্রেজার:ফসলি জমি হুমকির মুখে, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
সরকারি খাস জমিতে অবৈধ ড্রেজার:ফসলি জমি হুমকির মুখে, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

বিজয় কর রতন,হাওর অঞ্চল প্রতিনিধি:

‎কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের নরসিংহ পূর্ববাদ মৌজায় সরকারি খাস খতিয়ানের জমিতে অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি কাটার অভিযোগ উঠেছে। এতে আশপাশের ফসলি জমি মারাত্মক ক্ষতির মুখে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয় ভুক্তভোগী কৃষক মাহবুব আলম। বিগত ২ রা এপ্রিল মাহবুব আলম নামে ভুক্তভোগী একজন উপজেলা নির্বাহী বরাবর অভিযোগ দায়ের করেছেন।
‎
‎অভিযোগ সূত্রে জানা যায়, পূর্ব অষ্টগ্রাম (কবিরখান্দান) এলাকার বাসিন্দা মাহবুব আলম উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবর লিখিত আবেদন করেছেন। তার অভিযোগ, একই এলাকার বাচ্চু মিয়া, মিজান মিয়া (ড্রেজার চালক) ও বাবলু মিয়া দীর্ঘদিন ধরে সরকারি খাস জমিতে জোরপূর্বক ড্রেজার মেশিন ব্যবহার করে মাটি কাটছেন।
‎
‎তিনি জানান, উক্ত খাস জমির পাশে তার গুরুত্বপূর্ণ ফসলি জমি রয়েছে। ড্রেজারের মাধ্যমে মাটি কাটার ফলে জমির স্বাভাবিক গঠন নষ্ট হচ্ছে এবং ভবিষ্যতে ফসল উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এতে তার আর্থিক ক্ষতির পাশাপাশি কৃষি ব্যবস্থার উপর নেতিবাচক প্রভাব পড়ছে।
‎
‎মাহবুব আলম আরও অভিযোগ করেন, বিষয়টি একাধিকবার নিষেধ করা হলেও অভিযুক্তরা তা উপেক্ষা করে অবৈধ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এমনকি তিনি বাধা দিতে গেলে তাকে মোবাইল ফোনে হুমকি দেওয়া হচ্ছে বলেও দাবি করেন।
‎
‎এদিকে, সরকারি খাস জমিতে অবৈধ হস্তক্ষেপের ফলে রাষ্ট্রীয় সম্পদেরও অপূরণীয় ক্ষতি হচ্ছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
‎
‎এ বিষয়ে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ, অবৈধ ড্রেজার কার্যক্রম বন্ধ এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সুরক্ষার জন্য উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী।
‎
‎স্থানীয় সচেতন মহল মনে করছেন, দ্রুত প্রশাসনিক ব্যবস্থা না নেওয়া হলে কৃষিজমি ও পরিবেশের উপর এর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব পড়তে পারে। 
রবিবার ৫ ই এপ্রিল অষ্টগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ সিলভিয়া স্নিগ্ধা এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, বর্তমানে তিনি ছুটিতে রয়েছেন। অভিযোগ খানি আমার টেবিলে এখনো আসেনি। অভিযোগ দায়ের করা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ