রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে মাটিরাঙ্গায় বিক্ষোভ ও সমাবেশ

Admin ১৫ May ২০২৬ · Friday · ১০:৩৪ পূর্বাহ্ণ
ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে মাটিরাঙ্গায় বিক্ষোভ ও সমাবেশ
ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে মাটিরাঙ্গায় বিক্ষোভ ও সমাবেশ

মো.এনামুল হক,খাগড়াছড়ি:

ভারতে মুসলমানদের ওপর বর্বরোচিত নির্যাতন, হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ মে) জুমার নামাজ শেষে মাটিরাঙ্গা ইমাম ও ওলামা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে এবং সর্বস্তরের তৌহিদী জনতার অংশগ্রহণে এই কর্মসূচি পালন করা হয়।


মাটিরাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হ‌য়ে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীদের কণ্ঠে ভারতবিরোধী ও মুসলিম সংহতির পক্ষে বিভিন্ন স্লোগান শোনা যায়। মিছিল শেষে তবলছড়ি চত্বরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে মাটিরাঙ্গা ইমাম ও ওলামা কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি ও কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো. হারুনুর রশিদ প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।


বিশেষ অতিথি হিসেবে উপজেলা যুবদলের  আহ্বায়ক মো.জয়নাল আবদিন সরকার,উপজেলা জামায়াতে ইসলামীর আমির আব্দুল জলিল, ইমাম ও ওলামা কল্যাণ ফাউন্ডেশনের আখতারুজ্জামান ফারুকী বক্তব্য দেন।


বক্তারা অবিলম্বে হামলাকারীদের আইনের আওতায় আনতে এবং মুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করতে ভারত সরকারের প্রতি জোর দাবি জানান। একইসঙ্গে ওআইসিসহ বিশ্ব মুসলিম নেতৃবৃন্দকে ভারতের এই অস্থিতিশীল পরিস্থিতিতে সোচ্চার হওয়ার এবং কার্যকর কূটনৈতিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।


পরিশেষে, মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে সমাবেশের সমাপ্তি ঘটে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন