শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

পাইকগাছার দেলুটির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে -এমপি আবুল কালাম আজাদ

Admin ১৪ May ২০২৬ · Thursday · ০৪:৩৫ অপরাহ্ণ
পাইকগাছার দেলুটির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে -এমপি আবুল কালাম আজাদ
পাইকগাছার দেলুটির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে -এমপি আবুল কালাম আজাদ

এসকে এম মহসিন রেজা, ‎উপজেলা প্রতিনিধি (খুলনা) 

‎খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন।
‎বুধবার (১৩ মে) দিনভর তিনি অত্র ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো ও শিক্ষার পরিবেশ সরেজমিনে ঘুরে দেখেন।
‎​পরিদর্শনকালে এমপি আবুল কালাম আজাদের সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ আলতাফ হোসেন, সাবেক ছাত্রশিবির সভাপতি মোঃ রুহুল আমীন এবং  সাংবাদিক মোঃ ফিরোজ আহমেদ।
‎​এছাড়াও উপস্থিত ছিলেন দেলুটি ইউনিয়ন জামায়াতের সভাপতি গোলাম মোস্তফা সরদার, সেক্রেটারি মোঃ সেলিম গাজী, আল আমিন গাজী, দেলুটি যুব বিভাগের সভাপতি মোঃ আছাদুল ইসলাম, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ জহির উদ্দিন, জামায়াত নেতা গাজী মানছুরুল আলম ও হাবিবুর রহমান।
‎​সংসদ সদস্য সম্মিলনী বিদ্যা নিকেতন পরিদর্শনে গেলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরবিন্দ মুখোপাধ্যায় তাকে স্বাগত জানান। এসময় প্রধান অতিথির বক্তব্যে এমপি  আবুল কালাম আজাদ বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ, বাউন্ডারি দেয়াল ও খেলার মাঠ তৈরির আশ্বাস প্রদান করেন।
‎​পরবর্তীতে তিনি দেলুটি কালিনগর কলেজ পরিদর্শন করেন। সেখানে দেলুটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  রিপন কুমার মন্ডল, ইউপি সচিব বিজয় কুমার মন্ডল, সদস্য সুকুমার কবিরাজ, বদিয়ার হোসেন ও মেরী রানী সরকার সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এসময় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পরিদর্শন কুমার মন্ডল সংসদ সদস্যের কাছে কলেজের শহীদ মিনার ও হোস্টেল সংস্কার, মাঠ ভরাট, পুকুর ঘাট, গেট এবং সীমানা প্রাচীর নির্মাণের জন্য লিখিত আবেদন জানান।
‎​পরিদর্শন শেষে সংসদ সদস্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোর যৌক্তিক সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন এবং এলাকার শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-অভিভাবক ও জনপ্রতিনিধিদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ