মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

আলজেরিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে ভোলা পুলিশ সুপারের সৌজন্য সাক্ষাৎ

Admin ১৪ May ২০২৬ · Thursday · ১২:২০ অপরাহ্ণ
আলজেরিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে ভোলা পুলিশ সুপারের সৌজন্য সাক্ষাৎ


মিরাজ হোসেন,ভোলা প্রতিনিধি: বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত এইচ. ই. ড. আব্দেলুয়াহাব সাইদানি ভোলা জেলায় তিন দিনের রাষ্ট্রীয় সফরে রয়েছেন। সফরের অংশ হিসেবে তিনি ভোলা জেলা পুলিশের সম্মানিত পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) মহোদয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বৃহস্পতিবার (১৪ মে) পুলিশ মিডিয়া সেল, ভোলা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৩ মে থেকে শুরু হওয়া এ সফর চলাকালে রাষ্ট্রদূত মহোদয় ভোলার সার্বিক পরিস্থিতি ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় করেন।
সৌজন্য সাক্ষাৎকালে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সোহান সরকার, পিপিএম (সেবা) এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহসানুজ্জামান, পিপিএম উপস্থিত ছিলেন।
বৈঠকে ভোলা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং রাষ্ট্রদূতের অবস্থানকালীন সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ নিয়ে আলোচনা হয়। এ সময় রাষ্ট্রদূত ড. আব্দেলুয়াহাব সাইদানি ভোলার শান্তিপূর্ণ পরিবেশ ও জেলা পুলিশের পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করেন।
পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার বলেন, রাষ্ট্রদূতের সফরকে কেন্দ্র করে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং জেলা পুলিশ সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করছে।

ট্যাগ

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩

নোয়াখালী প্রতিনিধি: কোম্পানীগঞ্জে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৯ অপরাহ্ণ
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পুলিশের পরিচয় দিয়ে একটি বেসরকারি ব্য...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৭ অপরাহ্ণ
বিএনপি-এনসিপি-সাংবাদিকের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন

বিএনপি-এনসিপি-সাংবাদিকের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক:কিশোরগঞ্জের তাড়াইলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি ঝটিকা মিছিলকে কেন্দ্র ক...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৬ অপরাহ্ণ