বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়

দুই মাস পর মায়ের কোলে ফিরলো নিখোঁজ শিশু ইশরাত

Admin ১৪ May ২০২৬ · Thursday · ১১:২৮ পূর্বাহ্ণ
দুই মাস পর মায়ের কোলে ফিরলো নিখোঁজ শিশু ইশরাত

 

মাসুদ মাহাতাব,ঢাকা প্রতিনিধি:

দুই মাস আগে কিশোরগঞ্জের নিকলী থেকে নিখোঁজ হওয়া শিশু ইশরাত অবশেষে ফিরে পেল মায়ের স্নেহের আশ্রয়। দীর্ঘ অনুসন্ধান ও কাউন্সেলিংয়ের মাধ্যমে পরিবারের সন্ধান নিশ্চিত করে তাকে পরিবারের কাছে হস্তান্তর করেছে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা লোকাল এডুকেশন অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (লিডো)।

বুধবার সকালে মুগদা থানায় সাধারণ ডায়েরি (জিডি) প্রক্রিয়া সম্পন্ন করে শিশু ইশরাতকে তার পরিবারের নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন লিডোর সমাজকর্মীরা।

লিডোর ট্রানজিশনাল শেল্টার ‘সেতুবন্ধন কমলাপুর’-এর সমাজকর্মীরা জানান, গত ৩১ মার্চ ২০২৬ তারিখে কমলাপুর রেলওয়ে স্টেশন এলাকা থেকে অসহায় অবস্থায় ইশরাতকে উদ্ধার করা হয়। পরে ঢাকা রেলওয়ে থানায় সাধারণ ডায়েরি করে তাকে নিরাপদ আশ্রয়ের জন্য সেতুবন্ধন কমলাপুর শেল্টারে নেওয়া হয়।

উদ্ধারের সময় শিশুটি পরিবারের সঠিক ঠিকানা জানাতে পারেনি। তার ভাষ্যমতে, মাকে খুঁজতে ঢাকায় এসে পথ হারিয়ে ফেলে সে। এরপর টানা দুই মাস ধরে সমাজকর্মীরা বিভিন্ন উপায়ে অনুসন্ধান, কাউন্সেলিং এবং তথ্য যাচাইয়ের মাধ্যমে তার পরিবারের সন্ধান বের করতে সক্ষম হন। অবশেষে বুধবার শিশুটিকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

ইশরাতের মা আকলিমা বেগম আবেগাপ্লুত কণ্ঠে বলেন,
“আমার মেয়ে হারিয়ে যাওয়ার পর আমরা থানায় জিডি করেছি, এলাকায় মাইকিং করেছি, এমনকি বিভিন্ন জায়গায় খোঁজ করেছি। কিন্তু কোনোভাবেই তার সন্ধান পাইনি। আমরা প্রায় আশা ছেড়ে দিয়েছিলাম। প্রতিদিন নামাজ পড়ে আল্লাহর কাছে মেয়ের জীবন ভিক্ষা চেয়েছি। আজ আমার মেয়েকে বুকে জড়িয়ে নতুন করে বাঁচার শক্তি পেলাম।”

একই দিনে ব্রাহ্মণবাড়িয়া ও নারায়ণগঞ্জ থেকে নিখোঁজ হওয়া আরও দুই শিশু—সিয়াম ও আব্দুলকেও তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে লিডো।

উল্লেখ্য, লিডো দীর্ঘদিন ধরে পথশিশুদের সুরক্ষা, অধিকার প্রতিষ্ঠা ও পুনর্বাসনে কাজ করে আসছে। ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা শিশুদের উদ্ধার, পরিবারে পুনর্মিলন, পুনর্বাসন, মোবাইল স্কুল, পথশালা ও বিভিন্ন মানবিক সহায়তা কার্যক্রমের মাধ্যমে সংস্থাটি নিয়মিতভাবে সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়িয়ে মানবিক সেবা দিয়ে যাচ্ছে।

ট্যাগ

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ