রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়

ঢাকা জেলা উত্তর -সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

Admin ১৪ May ২০২৬ · Thursday · ১১:১০ পূর্বাহ্ণ
ঢাকা জেলা উত্তর -সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

 

(ঢাকা জেলা প্রতিনিধি :
নারয়ন সরকার সবুজ) 
১৪ ই, মে, ২০২৬।

সাভার ও আশুলিয়ায় পৃথক পৃথক বিশেষ অভিযান চালিয়ে ২০৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৫ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)।

পুলিশ সূত্রে জানা যায়, ১৩ মে রাত ৮টা ৩০ মিনিটে আশুলিয়ার ইউনিক বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে মোঃ ইয়ামিন ইসলাম রাজ (২৩) ও মোঃ আদর মৃধা ওরফে মতিউর (৩০) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১৬ হাজার ৮০০ টাকা।

একই দিন রাত ৯টা ৩০ মিনিটে সাভার মডেল থানার রেডিও কলোনি এলাকায় পৃথক অভিযানে জুলহাস (৩৮) ও রাকিব (২৫) নামে আরও দুই মাদক ব্যবসায়ীকে ১০০ পিস ইয়াবাসহ আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

এছাড়া ১৪ মে রাত ১২টা ৫০ মিনিটে আশুলিয়ার শ্রীপুর এলাকায় অভিযান চালিয়ে মর্তুজা আহম্মেদ রায়হান (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে ইয়ামিন ইসলাম রাজের বিরুদ্ধে ২টি এবং জুলহাসের বিরুদ্ধে ১টি মাদক মামলা রয়েছে।

ধৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং পরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

ডিবি কর্মকর্তারা জানিয়েছেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধ দমনে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন