মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

জয়পুরহাটে পূবালী ব্যাংক পিএলসির কালেকশন ও সিআর‌এম বুথ উদ্বোধন এবং ক্যাশলেস কর্মসূচি বিষয়ক সভা

Admin ১৪ May ২০২৬ · Thursday · ০৩:১৮ অপরাহ্ণ
জয়পুরহাটে পূবালী ব্যাংক পিএলসির কালেকশন ও সিআর‌এম বুথ উদ্বোধন এবং ক্যাশলেস কর্মসূচি বিষয়ক সভা

জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটে পূবালী ব্যাংক পিএলসির কালেকশন ও সিআর‌এম বুথ উদ্বোধন এবং ক্যাশলেস কর্মসূচি বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাট পৌরসভা ও জামালগঞ্জে পূবালী ব্যাংক পিএলসি জয়পুরহাট শাখার উদ্যোগে র্যালী অনুষ্ঠিত হয়েছে। এরপর কালেকশন বুথ, সি আর এম বুথ উদ্বোধন শেষে জয়পুরহাট পৌরসভা হলরুমে ক্যাশলেস কর্মসূচি  বিষয়ক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পূবালী ব্যাংক পি এল সি বগুড়া আঞ্চলিক কার্যালয়ের অঞ্চল প্রধান এ এস এম রায়হান শামীম। পূবালী ব্যাংক জয়পুরহাটের শাখা ম্যানেজার মাহফুজুল আলম এর সভাপতিত্বে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন জয়পুরহাট পৌরসভার প্রশাসক উত্তম কুমার রায়, পূবালী ব্যাংক বগুড়া আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক দেওয়ান মশিউর রহমান, পূবালী ব্যাংক বগুড়া শাখার শাখা প্রধান শরিফুল হাসান, পূবালী ব্যাংক বগুড়া অঞ্চলের এডিসি প্রধান দুলাল বারী, জামালগঞ্জ শাখা প্রধান মশিউর রহমান প্রমুখ।
মতবিনময় সভায় ব্যাংক কর্মকর্তারা বলেন বর্তমান ডিজিটাল যুগে গ্রাহকদের ক্যাশ বহন করার ঝামেলা থেকে মুক্তি দিতে কাসলেস সেবা চালু করা হয়েছে। সবাইকে পূবালী ব্যাংকের ক্যাসলেস সেবা নেয়ার আহবান জানান। মতবিনিময় সভায় পূবালী ব্যাংক পি এলসির কর্মকর্তা বৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, গ্রাহক, জয়পুরহাট পৌরসভার কর্মকর্তা কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।

আব্দুল আলীম 
সিনিয়র রিপোর্টার 
জয়পুরহাট
14.5.26

ট্যাগ

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন