মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা

'বিধিবহির্ভূত' ডিন নিয়োগের অভিযোগে দায়িত্ব নেবে না দুইজন

অনলাইন ডেস্ক ১৩ May ২০২৬ · Wednesday · ০১:৪৯ অপরাহ্ণ
'বিধিবহির্ভূত' ডিন নিয়োগের অভিযোগে দায়িত্ব নেবে না দুইজন

বাবলু দেব, কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) সম্প্রতি ডিন নিয়োগের বিষয়টি ১০৯তম সিন্ডিকেটে চূড়ান্ত না হলে সাময়িকভাবে ডিনের দায়িত্ব প্রদান করা হয় ছয় শিক্ষককে। তবে দুই শিক্ষক বিধিবহির্ভূত দাবি করে দায়িত্ব নিতে অস্বীকৃতি জানিয়েছেন। কিন্তু প্রশাসন বলছে, নিয়মের কোন ব্যত্যয় ঘটেনি।


বিশ্ববিদ্যালয় প্রশাসনের অফিস আদেশ থেকে জানা যায়, গত ৭ই মে অনুষ্ঠিত ১০৯তম সিন্ডিকেট সভার সিদ্ধান্তের ভিত্তিতে গত ১১ মে আইনি মতামত না আসা পর্যন্ত বিভিন্ন অনুষদে ডিন নিয়োগের আদেশ জারি করা হয়।

তবে এই আদেশে আইনের ব্যত্যয় ঘটেছে বলে অভিযোগ করে কলা ও মানবিক অনুষদের সাময়িক নিয়োগপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. এম. এম. শরীফুল করীম এবং আইন অনুষদে দায়িত্বপ্রাপ্ত উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল দায়িত্ব না নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন।

বিধিবহির্ভূত উল্লেখ করে কলা ও মানবিক অনুষদের ডিন হিসেবে শরীফুল করিমের যোগদানের অস্বীকৃতির বিষয়টি গণমাধ্যমে আসলে সেই অনুষদের ডিন হিসেবে দায়িত্ব প্রদান করা হয় বাংলা বিভাগের অধ্যাপক ড. জি. এম. মনিরুজ্জামানকে।

দায়িত্ব না নেওয়ার পেছনে তাদের অভিযোগ হলো– বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে অনুষদভুক্ত বিভাগগুলোর মধ্যে পালাক্রমে এবং শিক্ষকদের মধ্যে জেষ্ঠ্যতার ভিত্তিতে ডিন নিয়োগের একটি প্রচলিত রীতি রয়েছে। কিন্তু এবার সেই প্রক্রিয়া অনুসরণ করা হয়নি বলে অভিযোগ তাঁদের। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে এমন কোন বিশেষ পরিস্থিতি তৈরি হয়নি যে, উপাচার্যের বিশেষ ক্ষমতা প্রয়োগ করতে হবে৷ ফলে ডিন নিয়োগের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান বিধি-বিধান যথাযথভাবে মানা হয়নি বলেও অভিযোগ রয়েছে তাঁদের।

তবে প্রশাসন বলছে, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: হায়দার আলীর নির্বাহী ক্ষমতায় এই সাময়িক নিয়োগ দেওয়া হয়েছে। এখানে নিয়মের ব্যত্যয় ঘটার কোন সুযোগ নেই। স্থায়ী নিয়োগের জন্য আইনি মতামত চাওয়া হয়েছে। আইনি মতামত পাওয়ার পর আইনিভাবে নিয়োগের প্রেক্ষিতে নিয়ম ব্যত্যয়ের প্রসঙ্গ আসবে।

আইন অনুষদে দায়িত্ব না নেওয়ার বিষয়ে উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল বলেন, ‘এই ডিন পদটি নিয়মতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করে হয়নি। এ রকমভাবে ডিন নিয়োগে আমি আপত্তি জানিয়েছি, কিন্তু আমার আপত্তি মানা হয়নি। ভিসি স্যার তার একক সিদ্ধান্তে এই নিয়োগ দিয়েছে। সিন্ডিকেটেও নিয়োগ নিয়ে সিদ্ধান্ত হয়নি। আইনি মতামত চাওয়া হয়েছে। কিন্তু তিনি হুট করে নিয়োগ দিয়ে দিয়েছেন। এজন্য আমি দায়িত্ব নিব না।'

অধ্যাপক ড. এম. এম. শরীফুল করীম বলেন, 'ডিন নিয়োগটি বিধিমালা অনুসরণ করে করা হয়নি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) বিশেষ পরিস্থিতিতে একক ক্ষমতায় সিদ্ধান্ত নিতে পারেন। তবে সেই সিদ্ধান্তের পেছনে সুনির্দিষ্ট প্রেক্ষাপট অফিস আদেশে উল্লেখ থাকা জরুরি। কিন্তু এখানে সেই ব্যাখ্যা দেওয়া হয়নি। কেবল আইন অনুযায়ী বলা হলেও, কোন ধারায় বা কোন পরিস্থিতিতে নিয়োগ দেওয়া হয়েছে তা স্পষ্ট নয়।'

তিনি আরও বলেন, '৫ আগস্ট-পরবর্তী জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট এবং গত ১৩ মার্চ ডিনের মেয়াদ শেষ হওয়ার সময় একটি নির্দিষ্ট পরিস্থিতি ছিল। তবুও তখন একক ক্ষমতায় ডিন পরিবর্তন করা হয়নি। অথচ এখন হঠাৎ করে কী উদ্দেশ্যে এই সিদ্ধান্ত নেওয়া হলো, তা বোধগম্য নয়। এছাড়া সিন্ডিকেটে একজন আইন বিশেষজ্ঞের মতামত নিয়ে ডিন নিয়োগ দেওয়ার কথা বলা হলেও, সেই প্রক্রিয়াও অনুসরণ করা হয়নি। ফলে কোনো স্পষ্ট প্রেক্ষাপট বা আইনগত ভিত্তি ছাড়াই এই নিয়োগ দেওয়া হয়েছে।' - যোগ করেন তিনি।

এবিষয়ে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, নিয়ম বহির্ভূতের কোন প্রসঙ্গ নেই এখানে। আদেশে কোন আইনি ধারাও উল্লেখ করা হয়নি। আপদকালীন সময়ে চালানোর জন্য দেওয়া হয়েছে। ইতোমধ্যে আইন বিশেষজ্ঞের কাছে মতামত চাওয়া হয়েছে। ঐ মতামত না আসা পর্যন্ত তারা দায়িত্ব পালন করবেন। মতামত আসলে আবার নতুন করে আইনি ভাবে নিয়োগ দেওয়া হবে। ভিসির ক্ষমতাবলে দিলে এসব নিয়মের প্রসঙ্গও আসবে না।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩

নোয়াখালী প্রতিনিধি: কোম্পানীগঞ্জে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৯ অপরাহ্ণ
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পুলিশের পরিচয় দিয়ে একটি বেসরকারি ব্য...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৭ অপরাহ্ণ
বিএনপি-এনসিপি-সাংবাদিকের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন

বিএনপি-এনসিপি-সাংবাদিকের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক:কিশোরগঞ্জের তাড়াইলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি ঝটিকা মিছিলকে কেন্দ্র ক...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৬ অপরাহ্ণ