মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা

তাড়াইল উপজেলায় ‘স্কুল ফিডিং’ প্রকল্পে অনিয়মের অভিযোগ

Admin ১৩ May ২০২৬ · Wednesday · ০৫:৩৪ পূর্বাহ্ণ
তাড়াইল উপজেলায় ‘স্কুল ফিডিং’ প্রকল্পে অনিয়মের অভিযোগ
তাড়াইল উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবকদের অভিযোগ রয়েছে, পচা ডিম, আধাপাকা কলা কিংবা দুর্গন্ধযুক্ত পাউরুটি দেয়া হচ্ছে শিক্ষার্থীদের। এতে নির্ধারিত পুষ্টিকর খাবার থেকে বঞ্চিত হচ্ছে কোমলমতি শিক্ষার্থীরা।

রুহুল আমিন, তাড়াইল (কিশোরগঞ্জ): প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ এবং পুষ্টির মান নিশ্চিত করতে সরকারের ‘স্কুল ফিডিং’ বা মিডডে মিল প্রকল্পটি একটি প্রশংসনীয় উদ্যোগ। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, সরকারের এই মহতী উদ্যোগ এখন এক শ্রেণির অতি লোভী ঠিকাদার ও অসাধু চক্রের দুর্নীতির চারণভূমিতে পরিণত হয়েছে।

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় এর বাস্তবায়নে ব্যাপক অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। গত ২৯ মার্চ থেকে শুরু হওয়া এই কর্মসূচি তাড়াইলে কার্যত নামমাত্র বাস্তবায়িত হচ্ছে।

প্রকল্প সূত্রে জানা যায়, তাড়াইল উপজেলার ৭০ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্ধারিত খাদ্যতালিকা অনুযায়ী সপ্তাহে পাঁচ দিন শিক্ষার্থীদের দুপুরের খাবার সরবরাহ করার কথা। এর মধ্যে রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার বনরুটি ও সিদ্ধ ডিম, সোমবার বনরুটি ও ইউএইচটি দুধ এবং বুধবার ফর্টিফায়েড বিস্কুট ও স্থানীয় মৌসুমি ফল দেওয়ার নির্দেশনা রয়েছে। নির্ধারিত ওজন অনুযায়ী প্রতিটি বনরুটি ১২০ গ্রাম, ডিম ৬০ গ্রাম, দুধ ২০০ গ্রাম, বিস্কুট ৭৫ গ্রাম এবং ফল ১০০ গ্রাম হওয়ার কথা।

তাড়াইল উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবকদের অভিযোগ রয়েছে, পচা ডিম, আধাপাকা কলা কিংবা দুর্গন্ধযুক্ত পাউরুটি দেয়া হচ্ছে শিক্ষার্থীদের। এতে নির্ধারিত পুষ্টিকর খাবার থেকে বঞ্চিত হচ্ছে কোমলমতি শিক্ষার্থীরা। উদ্বেগজনক বিষয় হলো—কর্মসূচির বাস্তবায়ন সম্পর্কে উপজেলা প্রশাসন, শিক্ষা কর্মকর্তা এমনকি অনেক বিদ্যালয়ের শিক্ষকও সুনির্দিষ্ট তথ্য জানেন না।

সরেজমিনে তাড়াইল সদর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান ও ভেরনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক লুৎফুন্নাহার রোজিনা বলেন, ‘২৯ মার্চ থেকে মিড ডে মিল কর্মসূচি শুরু হলেও মাঝেমধ্যে কোনো কিছুই দেয়া হয় না। জিজ্ঞেস করলে তারা নানান অজুহাত সামনে নিয়ে আসে। বিস্কুট দেয়া হতো না। সপ্তাখানিক ধরে বিস্কুট দিচ্ছে।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফিডিং কর্মসূচির তাড়াইল উপজেলার অডিটর মো. বুকারিয়া বলেন, বনরুটি, সিদ্ধ ডিম ও কলা আমরা সরবরাহ করে থাকি। উপর থেকে আমাদের যেভাবে নির্দেশনা দেওয়া হয়েছে সেইভাবেই সরবরাহ করছি।

এ বিষয়ে তাড়াইল উপজেলা শিক্ষা কর্মকর্তা  
এনামুল হক জানান, বাংলাদেশ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম (ডব্লিউএফপি) যৌথভাবে এ কর্মসূচির খাদ্যসামগ্রী সরবরাহ করছে। আমি এবিষয়টি সর্ম্পকে খোঁজ-খবর রাখছি।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩

নোয়াখালী প্রতিনিধি: কোম্পানীগঞ্জে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৯ অপরাহ্ণ
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পুলিশের পরিচয় দিয়ে একটি বেসরকারি ব্য...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৭ অপরাহ্ণ
বিএনপি-এনসিপি-সাংবাদিকের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন

বিএনপি-এনসিপি-সাংবাদিকের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক:কিশোরগঞ্জের তাড়াইলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি ঝটিকা মিছিলকে কেন্দ্র ক...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৬ অপরাহ্ণ