শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিনের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

Admin ০৯ May ২০২৬ · Saturday · ০৪:৪৭ অপরাহ্ণ
খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিনের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিনের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

মো: আল-মাহফুজ শাওন

খুলনা মহানগর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিনের আশু সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। খুলনা মহানগর বিএনপির আওতাধীন ২৭ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে শনিবার মহানগরের সদর থানা বিএনপির সভাপতির কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন হুমায়ূন ভাই। এছাড়াও উপস্থিত ছিলেন ২৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মাসুদুল হক হারুন, সাংগঠনিক সম্পাদক জামির হোসেন দিপু, ২৭ নম্বর মহিলা দলের সভানেত্রী ইরিনা আক্তার, সদর থানা বিএনপির সহ-প্রচার সম্পাদক আব্বাস আলী এবং ২৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বাইজিদ হোসেন।
বক্তারা বলেন, শফিকুল আলম তুহিন খুলনা মহানগর বিএনপির একজন ত্যাগী, পরীক্ষিত ও কর্মীবান্ধব নেতা। তার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করা হয়।
দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ আপামর জনতা অংশ নেন। অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ