শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

পাইকগাছায় চিংড়ি ঘেরে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

Admin ০৯ May ২০২৬ · Saturday · ০২:৫৯ অপরাহ্ণ
পাইকগাছায় চিংড়ি ঘেরে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
পাইকগাছায় চিংড়ি ঘেরে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

এসকে এম মহসিন রেজা, ‎উপজেলা প্রতিনিধি (খুলনা) 

‎ খলনার পাইকগাছা উপজেলা  ৯নং চাঁদখালী ইউনিয়নের কৈয়াসিটিবুনিয়া গ্রামে চিংড়ি মাছের ঘেরে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ইমান মোড়ল (৪০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
‎শনিবার (৯ মে) সকাল আনুমানিক ১১টা ৫০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।
‎নিহত ইমান মোড়ল উপজেলার গজালিয়া গ্রামের জিবা মোড়লের ছেলে।
‎স্থানীয় সূত্রে জানা যায়, কৈয়াসিটিবুনিয়া গ্রামের ইকবল হাজীর চিংড়ি মাছের ঘেরে মজুরি চুক্তিতে জাল দিয়ে মাছ ধরার কাজ করছিলেন ইমান মোড়ল। ঘেরের বাসায় রাতে বাল্ব জ্বালানোর জন্য বাঁশের খুঁটির মাধ্যমে বিদ্যুৎ সংযোগ নেওয়া হয়েছিল। কাজের একপর্যায়ে ঘেরের বেড়িবাঁধ থেকে পা পিছলে পড়ে গিয়ে ওই বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে পড়েন তিনি।
‎এতে ঘটনাস্থলেই গুরুতর আহত ও অচেতন হয়ে পড়েন।পরে ঘেরে থাকা অন্যান্য শ্রমিক ও স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুপুর ১২টা ২৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।
‎এদিকে মৃত্যুর খাবরে পরিবার ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
‎সজন ও স্থানীয়দের মাধ্যমে জানা গেছে,হাসপাতাল থেকে মরদেহ নিজ বাড়ি গজালিয়ায় নিয়ে যাওয়া হয়েছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ