বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে নিকলী উপজেলা ছাত্রদলের শুভেচ্ছা মিছিল

Admin ০৮ May ২০২৬ · Friday · ০৩:৩৭ অপরাহ্ণ
কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে নিকলী উপজেলা ছাত্রদলের শুভেচ্ছা মিছিল
কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে নিকলী উপজেলা ছাত্রদলের শুভেচ্ছা মিছিল

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে নিকলী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রনি আহাম্মদ'র নেতৃত্বে এক বর্ণাঢ্য শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ মে) নিকলী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রনি আহাম্মদ এর উদ্যোগে আয়োজিত এ মিছিলে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। এসময় নেতাকর্মীরা নতুন কমিটির সভাপতি শরিফুল ইসলাম নিশাদ, সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম নওশাদ সহ সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে নিকলী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রনি আহাম্মদ বলেন, নতুন নেতৃত্বের হাত ধরে কিশোরগঞ্জ জেলা ছাত্রদল আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে এবং ছাত্ররাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এসময় উপস্থিত নেতাকর্মীরা জেলা ছাত্রদলের নতুন কমিটির সফলতা কামনা করেন এবং নিকলী উপজেলা ছাত্রদলের কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন নিকলী উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক আশিক মাহমুদ,যুগ্ন আহবায়ক সাদেকুর রহমান,সদস্য গরীবে নেওয়াজ সহ শতাধিক নেতাকর্মী।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ