বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

যশোরে সরকারি নির্দেশনা বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৬টার পর দোকান খুললে জেল-জরিমানা

Admin ০৫ April ২০২৬ · Sunday · ০২:১৮ পূর্বাহ্ণ
যশোরে সরকারি নির্দেশনা বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৬টার পর দোকান খুললে জেল-জরিমানা
যশোরে সরকারি নির্দেশনা বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৬টার পর দোকান খুললে জেল-জরিমানার হুঁশিয়ারি

মেহেদী হাসান রিপন,স্টাফ রিপোর্টার:  
বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে নেমেছে যশোর জেলা প্রশাসন। শনিবার রাত সাড়ে ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় তিন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে আজ রবিবার থেকে সন্ধ্যা ৬টার পর দোকান খোলা রাখলে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদানের চূড়ান্ত হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

অভিযান চলাকালে শহরের দড়াটানা, গাড়ি খানা, চৌরাস্তা ও মাইকপট্টি এলাকায় বেশ কিছু দোকান খোলা পাওয়ায় সংশ্লিষ্টদের সতর্ক করা হয়। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অনেক ব্যবসায়ী তড়িঘড়ি করে দোকান বন্ধ করে দেন। পরবর্তীতে মনিহার এলাকায় বাস কাউন্টারগুলোতে সন্ধ্যা নামার পর এসি বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয় এবং নিউমার্কেট এলাকার খাবারের দোকানগুলোতে অপ্রয়োজনীয় লাইট বন্ধ রেখে বিদ্যুৎ সাশ্রয়ের আহ্বান জানানো হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিউল আলম, মীম বিনতে মুস্তাফিজ ও মো: সালাউদ্দিনের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে যশোর জেলা ডিবি পুলিশের একটি স্পেশাল টিম অংশ নেয়। আদালত সূত্রে জানানো হয়েছে, রবিবার থেকে সন্ধ্যা ৬টার পর নিয়মিত তদারকি চলবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ