শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

কোম্পানীগঞ্জে প্রবীণ আলেমেদ্বীন আল্লামা সুফি'র ইন্তেকাল

Admin ০৬ May ২০২৬ · Wednesday · ০৩:০৪ অপরাহ্ণ
কোম্পানীগঞ্জে প্রবীণ আলেমেদ্বীন আল্লামা সুফি'র ইন্তেকাল
কোম্পানীগঞ্জে প্রবীণ আলেমেদ্বীন আল্লামা সুফি'র ইন্তেকাল

শাহাদাত হোসেন রাসেল, নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর বসুরহাটে আশ্রাফুল উলূম (কাওমী) মাদ্রাসার প্রধান শিক্ষক,হেফাজতে ইসলাম বাংলাদেশের কোম্পানীগঞ্জ উপজেলা সভাপতি প্রবীণ আলেমেদ্বীন, পীরে কামেল হযরত মাওলানা মোহাম্মদ মোস্তফা সূফি (রঃ) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ মঙ্গলবার (৫ই মে) বিকেল ৪ টায় উপজেলার চরপার্বতী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে তার নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন তার ছোট ছেলে মাওলানা আহমদ।

এর আগে তিনি বার্ধক্য জনিত কারনে বিভিন্ন সমস্যায় দীর্ঘদিন যাবত চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৮ বছর।

শিক্ষা জীবনে তিনি স্থানীয় হাজারী হাট আলিম মাদ্রাসা থেকে দাখিল শেষ করে ফেনীর সোনাগাজী দারুল উলুম আল হোছাইনিয়া ওলামা বাজার মাদ্রাসায় দাওরা হাদিস পাশ করেন। শিক্ষাজীবন শেষে ১৯৬৮ সালে তাঁর নানা মাওলানা মোজাফফর আহমদের স্থলাভিষিক্ত হয়ে বসুরহাট আশরাফুল উলুম মাদ্রাসার প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব নেন তিনি। দীর্ঘ ৫৮ বছর মাদ্রাসায় তিনি প্রধান শিক্ষক হিসেবে সততার সাথে দায়িত্ব পালন করেছেন। এসময়ে তিনি অত্যন্ত সহজ সরল জীবন যাপনের কারনে মানুষ তাঁকে সূফি উপাধী দেন।

পারিবারিক জীবনে তিনি ২ মেয়ে ও ৪ ছেলের জনক। তার মেঝো ছেলে আহমুদুল হাসান বর্তমানে আশরাফুল উলুম মাদ্রাসার সহকারী প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন,আত্মীয়-স্বজনসহ সহস্রাধিক ছাত্র-শিক্ষক রেখে গেছেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ