শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

কুবি ডিবেটিং সোসাইটির নেতৃত্বে সাদী-এনায়েত

Admin ০৫ May ২০২৬ · Tuesday · ০৬:৩২ অপরাহ্ণ
কুবি ডিবেটিং সোসাইটির নেতৃত্বে সাদী-এনায়েত
কুবি ডিবেটিং সোসাইটির নেতৃত্বে সাদী-এনায়েত

বাবলু দেব,কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ডিবেটিং সোসাইটি'র সপ্তম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ফার্মেসী বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবদুর রহমান আস সাদী এবং সাধারণ সম্পাদক হিসেবে একই শিক্ষাবর্ষ ও বিভাগের শিক্ষার্থী মো. এনায়েত হোসেন।

এছাড়াও ঘোষিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন মো. আবিদুর রহমান (প্রশাসন), তাইমুন্নাহার তিশা (বাংলা বিতর্ক) এবং তানভীর আনজুম সাজন (ইংরেজি বিতর্ক)।
যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে হিসেবে নাজমুস সাকিব (প্রশাসন), নাজমুল হাসান ফাহিম (বাংলা বিতর্ক) এবং মো. শাহিদুল ইসলাম (ইংরেজি বিতর্ক) দায়িত্ব পালন করবেন।

এছাড়া প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে ফারহা খানম, আন্তর্জাতিক সম্পাদক সাদিয়া নওশিন এশী, দপ্তর সম্পাদক আবছার উদ্দিন ইফতি, অর্থ সম্পাদক ফাহিমা সুলতানা রাতুয়া, প্রশিক্ষণ ও সমন্বয় সম্পাদক কানিজ ফাতেমা রিমি, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. তৌহিদুর রহমান সাকিব এবং অনুষ্ঠান সম্পাদক হিসেবে রয়েছেন মো. মাহিনুর।

তাছাড়াও নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন আসিফ ফেরদৌস জিদনী, ইসরাত জাহান ইতি, খাইরুল আমিন মাসুম এবং পূর্ণি আক্তার।

এনিয়ে নব্য সাধারণত সম্পাদক মো. এনায়েত হোসেন বলেন, 'প্রতিষ্ঠার পর থেকে কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি সব সময় বিতর্ক চর্চা এবং বিতর্ক সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ সকল কার্যক্রম পরিচালনা করে আসছে। এই কমিটিও সেই ধারা অব্যাহত রাখবে। কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির মানউন্নয়ন করাই হবে একমাত্র লক্ষ্য।

নব্য সভাপতি আবদুর রহমান আস সাদী বলেন,'কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বিতর্ক চর্চার ক্ষেত্রে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। বিশ্ববিদ্যালয়ের বিতর্ক অঙ্গনকে আরও সমৃদ্ধ করা, নতুন বিতার্কিকদের গড়ে তোলা এবং জাতীয় পর্যায়ে আমাদের অবস্থানকে আরও শক্তিশালী করা–এই লক্ষ্যগুলো সামনে রেখেই কাজ পরিচালনা করব।'

প্রসঙ্গত, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ, নিয়মিত বিতর্ক সেশন, প্রশিক্ষণ কর্মশালা ও প্রতিযোগিতার আয়োজন করে আসছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ