বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় হামের লক্ষণ নিয়ে ৫১ জন হাসপাতালে ভর্তি, সনাক্ত সাতজন

Admin ০৪ April ২০২৬ · Saturday · ০১:২২ অপরাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়ায় হামের লক্ষণ নিয়ে ৫১ জন হাসপাতালে ভর্তি, সনাক্ত সাতজন
ব্রাহ্মণবাড়িয়ায় হামের লক্ষণ নিয়ে ৫১ জন হাসপাতালে ভর্তি, সনাক্ত সাতজন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় হামের লক্ষণ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে ৫১ জন বিভিন্ন বয়সের শিশু ভর্তি হয়েছেন। এর মধ্যে সাতজন রোগীর হাম সনাক্ত করেছে স্বাস্থ্য বিভাগ।
শনিবার (৪ এপ্রিল) ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ২৭ জন শিশু রোগী ভর্তি রয়েছে। এর মধ্যে গত ২৪ ঘন্টায় আরো ৭ শিশু নতুন করে ভর্তি হয়েছে। হাম সংক্রান্ত শিশুদের জন্য হাসপাতালে আলাদা করে আইসোলেশন সেন্টার তৈরী করা হয়েছে। সেখানে রোগীদের আলাদা করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ দিকে হাসপাতাল ঘুরে দেখা গেছে, আইসোলেশন ওয়ার্ডে ২৭ রোগীর বিপরীতে আসন সংখ্যা ১০টি। ফলে বেশীরভাগ রোগীই মেঝেতে থেকে চিকিৎসা সেবা নিচ্ছে। তাদের অভিযাগ গরমে মেঝেতে চিকিৎসা নিতে তাদের অনেক কষ্ট হচ্ছে। 
হাসপাতাল কৃর্তপক্ষ জানায়, রোগীদের কাছ থেকে রোগ নির্ণয় করার জন্য নমুনা সংগ্রহ করে সেই নমুনা ঢাকায় পাঠানো হচ্ছে। নমুনার রির্পোট হাতে পেলে জানা যাবে হাম কি না।  হাম লক্ষণ নিয়ে ভর্তি হওয়া রোগীদের ভিটামিন এ ক্যাপসুল এবং পর্যাপ্ত পরিমাণ পানি খাওয়ার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। এ ছাড়া শিশুরোগ বিশেষজ্ঞরা রোগের ধরন দেখে নিয়মিত চিকিৎসা পরামর্শ দিচ্ছেন। 
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের শিশু বিশেজ্ঞ ডাঃ আক্তার হোসেন জানান, হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ২৭ জন রোগী ভর্তি হয়েছে। তাদের জন্য আলাদা আইসোলেশন সেন্টার তৈরী করা হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ