শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

ভোলায় কালবৈশাখীর তাণ্ডব: মেঘনায় জেলের নৌকাডুবি, অল্পের জন্য প্রাণে রক্ষা

Admin ০৩ May ২০২৬ · Sunday · ০২:০৮ অপরাহ্ণ
ভোলায় কালবৈশাখীর তাণ্ডব: মেঘনায় জেলের নৌকাডুবি, অল্পের জন্য প্রাণে রক্ষা
ভোলায় কালবৈশাখীর তাণ্ডব: মেঘনায় জেলের নৌকাডুবি, অল্পের জন্য প্রাণে রক্ষা

মিরাজ হোসেন, ভোলা প্রতিনিধি:
ভোলায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে মেঘনা নদীতে একটি মাছ ধরার নৌকা ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন মো. ইসমাঈল মাঝি (৪২) নামের এক জেলে।
শনিবার (২ মে) দুপুরে ভোলা জেলার দৌলতখান উপজেলার ধনিয়া ইউনিয়নের নাছিরমাঝি মাছঘাট সংলগ্ন মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইসমাঈল মাঝি দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের টবগী গ্রামের শাহ আলম মাঝির ছেলে। তিনি শনিবার দুপুরে একাই একটি নৌকা নিয়ে নদীতে মাছ শিকারে যান। জাল ফেলে মাছ ধরার সময় হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হলে তিনি বিপদের মুখে পড়েন।
প্রচণ্ড ঝড়ো হাওয়া ও বড় ঢেউয়ের আঘাতে তার নৌকাটি ডুবে যায়। এসময় মদনপুর থেকে নাছিরমাঝি ঘাটের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি যাত্রীবাহী খেয়া ট্রলারের যাত্রীরা বিষয়টি দেখতে পেয়ে দ্রুত এগিয়ে যান। তারা তাৎক্ষণিকভাবে ইসমাঈল মাঝিকে উদ্ধার করেন এবং ডুবে যাওয়া নৌকাটি টেনে তীরে নিয়ে আসেন।
উদ্ধার হওয়া জেলে ইসমাঈল মাঝি জানান, “মাছ ধরার সময় হঠাৎ তীব্র বাতাসের সঙ্গে বড় ঢেউ আসে। কিছু বুঝে ওঠার আগেই নৌকাটি ডুবে যায়। পরে খেয়া ট্রলারের লোকজন আমাকে দেখতে পেয়ে উদ্ধার করেন।”
তিনি আরও জানান, এ ঘটনায় তার জাল ও নৌকাসহ প্রায় ৩৫ হাজার টাকার ক্ষতি হয়েছে।
এ বিষয়ে ভোলার ইলিশা নৌ-থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সৈয়দ আশিকুর রহমান বলেন, “ঘটনাটি আমরা শুনেছি। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।”
স্থানীয়রা জানান, হঠাৎ করে কালবৈশাখী ঝড় শুরু হওয়ায় নদীতে থাকা জেলেরা প্রায়ই ঝুঁকির মুখে পড়েন। এ ধরনের পরিস্থিতিতে নদীতে মাছ ধরতে গেলে বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ