মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

মহান মে দিবস উপলক্ষে ৫ নং বাদাঘাট ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মোঃ আব্দুল হেকিম

Admin ৩০ April ২০২৬ · Thursday · ০৫:৩৬ অপরাহ্ণ
মহান মে দিবস উপলক্ষে ৫ নং বাদাঘাট  ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মোঃ আব্দুল হেকিম
মহান মে দিবস উপলক্ষে ৫ নং বাদাঘাট ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মোঃ আব্দুল হেকিম

মুরাদ মিয়া,তাহিরপুর,সুনামগঞ্জ।

ঐতিহাসিক মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ৫নং বাদাঘাট ইউনিয়নসহ দেশ-বিদেশের সকল শ্রমজীবী মানুষের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আসন্ন ৫নং ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সমাজ সেবক মোঃ আব্দুল হেকিম।

এক শুভেচ্ছা বার্তায় সমাজ সেবক মোঃ আব্দুল হেকিম তিনি বলেন,মে দিবস শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রামের এক গৌরবোজ্জ্বল দিন। ১৮৮৬ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগোর হে মার্কেটে শ্রমিকরা ন্যায্য মজুরি ও দৈনিক আট ঘণ্টা কর্মঘণ্টার দাবিতে যে আত্মত্যাগ করেছিলেন, তার ফলেই আজ বিশ্বব্যাপী শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।

তিনি আরও বলেন,শ্রমিক ও মেহনতি মানুষই উন্নয়নের মূল চালিকাশক্তি। আমাদের ৫নং বাদাঘাট ইউনিয়নের যাদুকাটা নদী ও গ্রামাঞ্চলে বসবাসরত কৃষক,দিনমজুর ও সকল শ্রমজীবী মানুষের পরিশ্রমেই গড়ে ওঠে গ্রামীণ অর্থনীতি।আসন্ন ৫নং বাদাঘাট ইউনিয়ন নির্বাচনে আমি আপনাদের দোয়া ও সমর্থন কামনা করছি। নির্বাচিত হলে মেহনতি মানুষের অধিকার রক্ষা এবং ৫নং ইউনিয়নের সার্বিক উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখব।

পরিশেষে তিনি মহান মে দিবসে উপলক্ষে তাহিরপুর উপজেলাসহ প্রিয় ৫নং বাদাঘাট ইউনিয়নের সকল শ্রমিকের সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন এবং শ্রমিক-মালিকের মধ্যে সুসম্পর্ক বজায় রেখে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান জানান।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩

নোয়াখালী প্রতিনিধি: কোম্পানীগঞ্জে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৯ অপরাহ্ণ
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পুলিশের পরিচয় দিয়ে একটি বেসরকারি ব্য...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৭ অপরাহ্ণ
বিএনপি-এনসিপি-সাংবাদিকের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন

বিএনপি-এনসিপি-সাংবাদিকের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক:কিশোরগঞ্জের তাড়াইলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি ঝটিকা মিছিলকে কেন্দ্র ক...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৬ অপরাহ্ণ