রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

কালাইয়ে বিস্ফোরক ও হত্যা মামলায় ৭ আওয়ামী লীগ নেতার জামিন নামঞ্জুর

Admin ৩০ April ২০২৬ · Thursday · ০১:৪৯ অপরাহ্ণ
কালাইয়ে বিস্ফোরক ও হত্যা মামলায় ৭ আওয়ামী লীগ নেতার জামিন নামঞ্জুর
কালাইয়ে বিস্ফোরক ও হত্যা মামলায় ৭ আওয়ামী লীগ নেতার জামিন নামঞ্জুর

মোঃ মোকাররম হোসাইন, কালাই জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাটের কালাই উপজেলায় বিস্ফোরক ও হত্যা মামলায় অভিযুক্ত আওয়ামী লীগের ৭ নেতার জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (৩০ এপ্রিল)দুপুরের  জয়পুরহাট জেলা আদালতে জামিন আবেদন শুনানি শেষে বিচারক এ আদেশ দেন।

জামিন নামঞ্জুর হওয়া ব্যক্তিরা হলেন—কালাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ফজলুর রহমান, পুনট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুদ্দুস ফকির, আহমেদাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আকবর মন্ডল, জিন্দারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া, জিন্দারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ নেতা মিনফুজুর রহমান মিথন এবং মাত্রাই ইউনিয়নের আওয়ামী লীগ নেতা এনামুল হক ফকির।

আদালত সূত্রে জানা যায়, আসামিরা বিস্ফোরক ও হত্যা মামলার অভিযুক্ত হিসেবে আদালতে জামিন প্রার্থনা করেন। শুনানি শেষে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ