মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

খুলনায় নির্ধারিত সময় অমান্য: রাতেও খোলা বড়বাজারের দোকানপাট

Admin ২৯ April ২০২৬ · Wednesday · ০৩:৫৩ অপরাহ্ণ
খুলনায় নির্ধারিত সময় অমান্য: রাতেও খোলা বড়বাজারের দোকানপাট
সন্ধ্যা ছয়টার পর বন্ধের নির্দেশনা থাকলেও রাত ৯টার পরও চলছে বেচাকেনা, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

মো: আল-মাহফুজ শাওন,খুলনা:

খুলনা মহানগরীতে প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে নির্ধারিত সময়ের পরও খোলা রাখা হচ্ছে বিভিন্ন বাজার ও মার্কেট। বিশেষ করে বড়বাজার এলাকায় সন্ধ্যা ছয়টার মধ্যে দোকানপাট বন্ধ রাখার নির্দেশ থাকলেও বাস্তবে তার কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না।

সংশ্লিষ্ট সূত্র জানায়, জরুরি সেবাখাতের প্রতিষ্ঠান ছাড়া অন্যান্য সব দোকান ও মার্কেট সন্ধ্যা ছয়টার মধ্যে বন্ধ রাখার কথা থাকলেও রাত নয়টার পরও বড়বাজারের বিভিন্ন দোকানে সাদা ও রঙিন আলো ঝলমল করতে দেখা গেছে। ক্রেতা-বিক্রেতাদের উপস্থিতিতেও ছিল স্বাভাবিক ব্যস্ততা।

এদিকে প্রশাসনের এমন নির্দেশনা অমান্য করায় জনমনে প্রশ্ন উঠেছে—নিয়ম বাস্তবায়নে কতটা কার্যকর ভূমিকা রাখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। স্থানীয়দের দাবি, নিয়ম লঙ্ঘনের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে।

তবে এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন