সোমবার, ০২ নভেম্বর ২০২৬
সারাদেশ

লোহাগড়ায় গরু চুরির ঘটনায় আলোচিত গরু চোর মামুন গ্রেফতার

Admin ০২ April ২০২৬ · Thursday · ০৫:২৯ অপরাহ্ণ
লোহাগড়ায় গরু চুরির ঘটনায় আলোচিত গরু চোর  মামুন গ্রেফতার
গ্রেফতার অভিযুক্ত মামুন শেখ
স্থানীয়রা বলছেন স্থানীয় রাজনৈতিক নেতার সহযোগী

সরদার রইচ উদ্দিন টিপু,জেলা প্রতিনিধি নড়াইল :

 

নড়াইলের লোহাগড়া উপজেলায় গরু চুরির অভিযোগে মামুন  শেখকে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ।


 (০২ এপ্রিল)বৃহস্পতিবার আনুমানিক  রাত ৮ টা ৩০ মিনিটে উপজেলার কাশিপুর ইউনিয়নের চৌগাছা পেট্রোল পাম্পে নিকট থেকে তাকে গ্রেফতার করে লোহাগড়া থানা পুলিশ। 

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান  বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত মামুন শেখ উপজেলার কাশিপুর ইউনিয়নের চর সারুলিয়া গ্রামের  জামাল শেখের ছেলে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,১৪ই মার্চ   

শনিবার  আনুমানিক রাত সাড়ে ১০ টার দিকে লোহাগড়া  উপজেলার কাশিপুর ইউনিয়নের বসুপুটি গ্রামের গোপাল দত্ত নামের একজনের বাড়ির গোয়ালঘর থেকে গরু চুরির সময় বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার করলে এসময় গোপালের বাড়ির চিৎকারের শব্দ শুনে গ্রামের একজন মসজিদের মাইকে ঘোষনা দেয়। এরপর গ্রামবাসী ছুটে এসে চোরচক্রকে ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। এসময় গ্রামবাসী একটি গরু উদ্ধার করে। জানা যায়, গোয়াল ঘরে গরু চুরির সময়ের  সিসি ক্যামেরার একটি  ভিডিও ফুটেজ প্রকাশ হয়  ঐ ভিডিও ফুটেজে দেখা যায় কয়েকজন মুখোশ পরে দেশীয় অস্ত্র হাতে নিয়ে গোয়ালঘর থেকে গরু নিয়ে পালাচ্ছে  ঐ মুহুর্তে বাড়ির লোকজন চিৎকার চেচামেচি করলে তাদেরকে গুলি করে দেবে বলে ভয়ভীতি ও হুমকি প্রদান করে চোরচক্রের কয়েকজন সদস্য। 


এ ঘটনায় ভুক্তভোগী পরিবার লোহাগড়া থানায় একটি চুরির মামলা দায়ের করেন। তারই ধারাবাহিকতায়  ১৮ ই মার্চ দিবাগত রাতে এস আই তারিকের নেতৃত্বে অভিযান চালিয়ে মামলার অন্যতম আসামী মো.রফিকুল ইসলামকে গ্রেফতার করে।এরপর গ্রেফতারকৃত আসামী রফিকুল ইসলামের স্বীকারোক্তি ও তথ্যমতে চুরির ঘটনার সাথে জড়িত আসামীদের  গ্রেফতার করতে গোপন সংবাদের ভিত্তিতে,  লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মো.আব্দুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নি:) মো. তারেক রহমানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল   ০২ এপ্রিল বৃহস্পতিবার  আনুমানিক  রাত সাড়ে ৮ দিকে অভিযান চালিয়ে লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের চৌগাছা পেট্রোল পাম্পের পাশে থেকে  মামুন শেখকে আটক করে।


স্থানীয় সুত্রে জানাগেছে এই মামুন সর্বদা সারুলিয়া গ্রামের  মিরাজ ফকিরের সংগে চলাফেরা করতো। মিরাজ ফকির বাংলাদেশের ক্ষমতাসীন দলের কাশিপুর ইউনিয়নের সভাপতি। 


এবিষয়ে মিরাজ ফকির সাথে কথা হলে তিনি বলেন এই মামুন আমার কোন সহযোগী নয়। আমি রাজনীতি করি মাঝে মধ্যে আমার কাছে আসতো। আর আমার প্রতিপক্ষরা ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য এ অপবাদ দিচ্ছে। আমি চুরির বিষয়ে কিছু জানিনা। 

 

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান সাংবাদিকদের বলেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আজ রাত সাড়ে ৮টার সময়  অভিযান চালিয়ে মামুনকে গ্রেফতার করা হয়েছে। তার নামে একটি  চুরির মামলা  রুজু করা হয়েছে।  আইনি  প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ