রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

খুলনায় জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা

Admin ২৮ April ২০২৬ · Tuesday · ০৩:৩১ অপরাহ্ণ
খুলনায় জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা
খুলনায় জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

মো: আল-মাহফুজ শাওন

আইনের শাসন প্রতিষ্ঠায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান, হয়রানি ও ব্ল্যাকমেইলে পুলিশি সহায়তার আশ্বাস

জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উপলক্ষে খুলনায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৭টা ৩০ মিনিটে খুলনা আদালত চত্বরে জেলা লিগ্যাল এইড কমিটি, খুলনার আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম (সেবা)।

আলোচনা সভায় পুলিশ কমিশনার বলেন, একটি উন্নত রাষ্ট্র গঠনের জন্য আইনের শাসন প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম—যেমন ফেসবুক, ইমো ও হোয়াটসঅ্যাপে কেউ হয়রানি বা ব্ল্যাকমেইলের শিকার হলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নেওয়ার আহ্বান জানান।

তিনি আরও জানান, এ ধরনের অপরাধ মোকাবিলায় খুলনা মেট্রোপলিটন পুলিশের এলআইসি শাখা ও সাইবার সেল সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে। যেকোনো প্রয়োজনে সরাসরি পুলিশকে অবহিত করা বা জাতীয় জরুরি সেবা নম্বর ‘৯৯৯’-এ যোগাযোগ করার পরামর্শ দেন তিনি। পাশাপাশি লিগ্যাল এইডের মাধ্যমে আইনি সহায়তা পেতে সকলকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স ও অতিরিক্ত দায়িত্বে ক্রাইম অ্যান্ড অপস) জনাব মোহাম্মদ রাশিদুল ইসলাম খান, বিপিএম (সেবা), পিপিএম (বার), খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) জনাব শেখ জয়নুদ্দীন, পিপিএম (সেবা)-সহ বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ