রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

লোহাগড়ায় অজ্ঞাত বৃদ্ধার মরদেহ উদ্ধার

Admin ২৮ April ২০২৬ · Tuesday · ০৩:১৯ অপরাহ্ণ
লোহাগড়ায়  অজ্ঞাত বৃদ্ধার মরদেহ উদ্ধার
লোহাগড়ায় অজ্ঞাত বৃদ্ধার মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি :নড়াইল

কালনা-নড়াইল-যশোর জাতীয় মহাসড়কের লোহাগড়ার আলা মুন্সীর মোড় থেকে একজন মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে মহাসড়কের আলা মুন্সীর মোড়ে স্হানীয় লোকজন অচেতন অবস্থায় একজন অজ্ঞাত বৃদ্ধাকে পড়ে থাকতে দেখে লোহাগড়া থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ এবং স্হানীয় মিলে ওই অচেতন 
বৃদ্ধাকে উদ্ধার করে চিকিৎসার জন্য লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে ওই অজ্ঞাত মহিলাকে মৃত ঘোষণা করেন। এরপর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই বৃদ্ধা মহিলার বয়স আনুমানিক ৭৫ বছর। তিনি প্রায় ২/৩ মাস ধরে লোহাগড়া র আলা মুন্সীর মোড় এলাকায় বিভিন্ন দোকান ঘরের বারান্দায় থেকে জীবনযাপন করে আসছিল। গুরুতর অসুস্থ অবস্থায় পুলিশ এবং স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহের ময়না তদন্ত শেষে পরিচয় সনাক্ত না  হলে আনজুমানে মফিদুল এর মাধ্যমে তাকে দাফন করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ