সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

উখিয়ায় সেই রিক্সা চালকের পাশে দাড়ঁলেন মানবিক ব্যক্তি সোহেল চৌধুরী

Admin ২৮ April ২০২৬ · Tuesday · ০৩:১৫ অপরাহ্ণ
উখিয়ায় সেই রিক্সা চালকের পাশে দাড়ঁলেন মানবিক ব্যক্তি সোহেল চৌধুরী
উখিয়ায় সেই রিক্সা চালকের পাশে দাড়ঁলেন মানবিক ব্যক্তি সোহেল চৌধুরী

সিরাজুল কবির বুলবুল, উখিয়া প্রতিনিধি 
উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের চাকবৈঠা গ্রামের অসহায় রিক্সাচালক।ছৈয়দ নুর (প্রকাশ গুরা মনু)র' পাশে এসে দাঁড়ালেন মানবিক ব্যক্তি, তরুণ উদীয়মান সমাজ সংগঠক,উখিয়ার পরিচিত মুখ সোহেল চৌধুরী
(২৭এপ্রিল)  রোজ সোমবার বিকেল চারটায় উখিয়ার সুনামধন্য একটি হোটেল কক্ষে সে  রিক্সা চালককে ডেকে এনে তার দু:খ, দূর্দশা কথা শুনলেন এবং তার হাতে নগদ অর্থ তুলে দিলেন। এই সময় উপস্থিত ছিলেন সাংবাদিক আব্দুল লতিফ বাচ্চু, সিরাজুল কবির বুলবুল, উখিয়া উপজেলা মৎস্যজীবীদলের সদস্য সচিব, মোহাম্মদ ইব্রাহিম, বেলাল ভুঁইয়া। 
উল্লেখ্য যে গত (২৬ এপ্রিল) রাতে উখিয়ার কোর্টবাজারে একটি পিকআপ ভ্যানের দুর্ঘটনার স্বীকার একটি যুবক মারা যায়।তাৎক্ষণিক এই খবর সবজায়গায়  ছড়িয়ে পড়লে হয়ে দ্রুত গতিতে উখিয়া সদরে ছুটে আসা গাড়ীটিকে জনতা আটকানোর চেষ্টায়  গতিরোধ করার জন্য প্রধান সড়কে ব্যারিকেড দেয় সে সময় ছৈয়দ নুরের গাড়ীটি উখিয়া প্রধান সড়কে দাঁড়ানো অবস্থায় ছিলো।ব্যারিকেডক দেখার শর্তেও পিকআপ চালক তা তোয়াক্কা না করে বেপরোয়া গতিতে রাস্তায় দাঁড়িয়ে থাকাছৈয়দ নুরের রিক্সাটিকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যেতে স্বক্ষম হয়।পরে রিক্সাটি দুমড়ে মুচড়ে রাস্তার একপাশে ছিন্নবিচ্ছিন্ন হয়ে পড়ে থাকতে দেখা যায়।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন