রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

জয়পুরহাটে জাতীয় আইনগত সহায়তা দিবসে র‍্যালী, আলোচনা সভা ও মেলা

Admin ২৮ April ২০২৬ · Tuesday · ০২:৪৯ অপরাহ্ণ
জয়পুরহাটে জাতীয় আইনগত সহায়তা দিবসে র‍্যালী, আলোচনা সভা ও মেলা
জয়পুরহাটে জাতীয় আইনগত সহায়তা দিবসে র‍্যালী, আলোচনা সভা ও মেলা

আব্দুল আলীম,জয়পুরহাট:
"সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ।" 
এই স্লোগান সামনে রেখে জয়পুরহাটে জাতীয় আইনগত সহায়তা দিবসে র‍্যালী, আলোচনা সভা ও আইনি সহায়তা মেলা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ৯টায় জয়পুরহাট জেলা জজ আদালত চত্তর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী সার্কিট হাউস হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে আদালত চত্তরে জেলা লিগ্যাল এইড কমিটি আয়োজিত আইনগত সহায়তা বিষয়ক মেলা পরিদর্শন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে  সভাপতিত্ব করেন জেলা ও দায়রা জজ অনুপ কুমার।

এ সময় আরো বক্তব্য রাখেন পুলিশ সুপার মিনা মাহমুদা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাইমেনা শারমীন, চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট তাজুল ইসলাম, নারী ও শিশু আদালতের বিচারক হালিমা মন্ডল ও জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সিভিল জজ) ফয়সাল আহমেদ প্রমুখ।

উল্লেখ, বিগত ০১ বছরে জয়পুরহাটে মোট ৬৯৩টি প্রি-কেইস এডিআর, ৮৭টি পোষ্ট-কেইস এডিআর, ১১২৪টি আইনগত পরামর্শ প্রদান করা হয়েছে। আপোষ মিমাংসার মাধ্যমে সুবিধাভোগীদের টাকা উত্তোলন অর্থের পরিমান ৫০ লাখ ২৩ হাজার ৮১০ টাকা মাত্র। এছাড়াও প্যানেল আইনজীবীনিয়োগ করা হয়েছে ৬৯৯টি মামলায়।
সরকারি আইনি সেবা প্রদানের বিষয়ে ব্যাপক ভাবে জনসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে ২০১৩ সালে মন্ত্রিসভার বৈঠকে আইনগত সহায়তা আইন, ২০০০ কার্যকরের তারিখ ২৮ এপ্রিলকে জাতীয় আইনগত সহায়তা দিবস ঘোষণা করা হয়। জাতীয়ভাবে দিবসটি পালনের মাধ্যমে আইনগত সহায়তার বিষয়ে মানুষের মধ্যে সচেতনতাবৃদ্ধি পেয়ে চলেছে। ভ্যালু আলোচনা সভায় বিচারক বিচার প্রার্থী সাংবাদিকসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ