রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

ঢাকার আশুলিয়ায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ কারবারি গ্রেপ্তার

Admin ২৮ April ২০২৬ · Tuesday · ০২:৪৪ অপরাহ্ণ
ঢাকার আশুলিয়ায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ কারবারি গ্রেপ্তার
ঢাকার আশুলিয়ায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ কারবারি গ্রেপ্তার

ঢাকা জেলা (প্রতিনিধি :নারয়ন সরকার সবুজ)

ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে বিক্রয় নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের হেফাজত থেকে ১৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম।

এর আগে রবিবার রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়া থানাধীন নরসিংহপুর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো- বরিশাল জেলার কোতয়ালী থানার বামনীকাঠী ৬নং ওয়ার্ড এলাকার ইউনুস হাওলাদারের ছেলে রুবেল হাওলাদার (৩২) ও আশুলিয়ার কাঠগড়া সিকদারপাড়া এলাকার বাবুল সিকদারের ছেলে হিমেল সিকদার রাজা (২৫)। রুবেল আশুলিয়ার পল্লীবিদ্যুৎ গ্রীন সিটি এলাকার নজরুলের বাড়িতে ভাড়া বাসায় থাকতো বলে জানা যায়।

ডিবি পুলিশ জানায়, উদ্ধারকৃত ট্যাপেন্টাডল ট্যাবলেট এর আনুমানিক মূল্য ২০ হাজার ৪০০ টাকা।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম জানান, আটককৃত আসামীদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ