মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
সারাদেশ

উখিয়ার কুতুপালং বাজারে যানজট নিরসনে অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশাসনের অভিযান

Admin ২৮ April ২০২৬ · Tuesday · ০২:১৮ অপরাহ্ণ
উখিয়ার কুতুপালং বাজারে যানজট নিরসনে অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশাসনের  অভিযান
উখিয়ার কুতুপালং বাজারে যানজট নিরসনে অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশাসনের অভিযান

সিরাজুল কবির বুলবুল, উখিয়া প্রতিনিধি 
উখিয়া উপজেলার কুতুপালং বাজারে যানজট নিরসনে উখিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে  
(২৭ এপ্রিল) সকাল ১০.৩০ টা হতে দুপুর ৩.৩০ টা পর্যন্ত উখিয়া উপজেলা চৌকস নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা'র নেতৃত্বে একটি রুদ্ধশ্বাস অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান  পরিচালিত হয়। কুতুপালং বাজারে যানজট নিরসনেপ্রধান সড়কের  দুইপাশের অবৈধ স্থাপনা এই সময় উচ্ছেদ করা হয়।  অভিযান  নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার, উখিয়া জনাব রিফাত আসমা এবং সহকারী কমিশনার (ভূমি), উখিয়া জনাব শারমিন সুলতানা। 
অভিযানে ফুটপাত দখল করে অবৈধ স্থাপনা নির্মানের অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে  ১১ টি মামলায় ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার, উখিয়া জনাব রিফাত আসমা মোবাইল কোর্ট এর মাধ্যমে  ১০টি মামলায় ৫৩০০০ টাকা জরিমানা  আদায় করেন।
সহকারী কমিশনার (ভূমি), উখিয়া জনাব শারমিন সুলতানা ১টি মামলায় ২০০০ টাকা জরিমানা করেন।
অভিযানে আইনশৃঙ্খলা বাহিনী উখিয়া থানার পুলিশ, হাইওয়ে পুলিশ, স্কাউট, চেয়ারম্যান রাজাপালং, বাজার ব্যবস্থাপনা কমিটি এবং স্থানীয় জনগণ সহায়তা করেন। উচ্ছেদ পরবর্তী সময়ে আর যেন অবৈধ স্থাপনা গড়ে উঠতে না পারে সেজন্য বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি চেয়ারম্যান রাজাপালং কে নির্দেশনা প্রদান করা হয়। সেই সাথে বাজার ব্যবস্থাপনা কমিটির সকল সদস্য এবং উখিয়া থানার আইনশৃঙ্খলা বাহিনী কে নির্দেশনা প্রদান করা হয়।
দীর্ঘ দিন ধরে কুতুপালং বাজারে সৃষ্ট যানজটের কারণে জনদুর্ভোগ চরমে গিয়ে পৌঁছায়। জনদূর্ভোগ নিরসনে শুধুমাত্র উচ্ছেদ একমাত্র সলিউশন নয়। এরজন্য হাইওয়ে পুলিশ, বাজার ব্যবস্থাপনা কমিটির কঠোর নজরদারি প্রয়োজন আছে বলে মনে করেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা। তিনি স্থানীয় জনগণকে উচ্ছেদ অভিযান চলাকালীন সময়ে প্রশাসনকে সহায়তা প্রদানের জন্য আন্তরিক ধন্যবাদ জানান।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ