লোহাগড়ায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
জেলা প্রতিনিধি নড়াইল
নড়াইলের লোহাগড়া উপজেলায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ২৭ এপ্রিল) বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সারের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সুস্মিতা সাহা, লোহাগড়া থানার ওসি আব্দুর রহমান, লোহাগড়া উপজেলার বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ টিপু সুলতান, বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আলমগীর হোসাইন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ শিরিনা খাতুন, লোহাগড়া প্রেসক্লাবের আহবায়ক মোঃ সেলিম জাহাঙ্গীর, সাংবাদিক সরদার রইচ উদ্দীন টিপু,পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোল্যা নজরুল ইসলাম, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ সামছুল হক আজাদ প্রমুখ। এছাড়া আরো উপস্থিত উপজেলা কৃষি কর্মকর্তা ভারপ্রাপ্ত মুনমুন সাহা, বীর মুক্তিযোদ্ধা মো. মকবুল শিকদার, যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ লক্ষীপাশা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার আবু আনাস মো. নাসের, বীর মুক্তিযোদ্ধা শেখ সেলিম হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সালমা জামান, উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা ভারপ্রাপ্ত প্রীতম দাস, লোহাগড়া সরকারি আদর্শ কলেজের মার্কেটিং বিভাগের প্রভাষক কায়েম আলী, প্রভাষক মারুফ সামদানি, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. টিপু সুলতান, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোল্যা নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত সামচুল হক আজাদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।
উপস্থিত সকলে সুন্দর একটি উপজেলা গড়ার লক্ষ্যে একমত পোষণ করেন তাছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার সুন্দর উপজেলা গড়ার জন্য এগিয়ে আসার আহব্বান জানান।