শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
সারাদেশ

কটিয়াদীতে মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব

Admin ২৭ April ২০২৬ · Monday · ১১:৫১ পূর্বাহ্ণ
কটিয়াদীতে মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব
কটিয়াদীতে মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব

কটিয়াদি (কিশোরগঞ্জ) প্রতিনিধি :
কিশোরগঞ্জের কটিয়াদীতে এক ভবঘুরে মানসিক ভারসাম্যহীন নারীর ছেলে সন্তান প্রসব হয়েছে। পরিচয়হীন এই নারীর নবজাতকের পিতা কে—এ নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে মানুষের মধ্যে। মা ও নবজাতক সুস্থ রয়েছে।

রোববার (২৬ এপ্রিল) রাতের কোনো এক সময়
উপজেলার বনগ্রাম ইউনিয়নের ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মধ্যপাড়া বাজারে ওই মানসিক ভারসাম্যহীন নারী পুত্রসন্তানের জন্ম দেন।

এদিকে নবজাতকের ভরণপোষণের দায়িত্ব নিতে এলাকার অনেকেই আগ্রহ প্রকাশ করে ভিড় করছেন। বর্তমানে একই গ্রামের একটি পরিবারের হেফাজতে রয়েছে শিশুটি।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে হঠাৎ অপরিচিত এক ভবঘুরে নারীকে মধ্যপাড়া বাজারে ঘোরাফেরা করতে দেখেন স্থানীয়রা। পরদিন ভোরে তার সন্তান প্রসব হয়েছে দেখতে পান এলাকাবাসী। এ সময় তার পরিচয় জানতে চাইলে কোনো উত্তর না দিয়ে অসংলগ্ন আচরণ করতে থাকেন তিনি। পরে স্থানীয়রা ঘিলাকান্দী গ্রামের একটি পরিবারের হেফাজতে মা ও শিশুটিকে রাখেন। বিষয়টি জানাজানি হলে নবজাতকের দায়িত্ব নিতে অনেকেই আগ্রহ প্রকাশ করে ভিড় করেন।

স্থানীয় ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রুবেল বলেন, সকালে লোকজন সন্তান প্রসবের খবর পেয়ে ভিড় করেন। মহিলাকে মানসিক ভারসাম্যহীন বলেই মনে হয়েছে। তার কোনো নাম-পরিচয় পাওয়া যায়নি। আমরা তাকে উদ্ধার করে আপাতত একজনের বাড়িতে রেখেছি।


বনগ্রাম ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন বলেন, বিষয়টি আমার জানা ছিল না। খোঁজ নিয়ে প্রশাসনকে অবহিত করব।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল খায়ের বলেন, বিষয়টি খোঁজ নিয়ে দেখব। আমাদের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা করা হবে।

কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শামীমা আফরোজ মারলিজ বলেন, বিষয়টি আমি জেনেছি। কেউ ইচ্ছা করলেই দত্তক নেওয়ার সুযোগ নেই। যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করেই বিষয়টি দেখা হবে। আমি সরেজমিনে গিয়ে বিষয়টি পরিদর্শন করব।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ