রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

খুলনায় অস্ত্র ও গুলিসহ দুইজন গ্রেপ্তার

Admin ২৭ April ২০২৬ · Monday · ০৪:৪২ পূর্বাহ্ণ
খুলনায় অস্ত্র ও গুলিসহ দুইজন গ্রেপ্তার
খুলনায় অস্ত্র ও গুলিসহ দুইজন গ্রেপ্তার

মো: আল-মাহফুজ শাওন 

খুলনা মহানগরীর লবণচরা থানাধীন হরিণটানা গেট সংলগ্ন সিউল সিটি–২ আবাসিক এলাকার প্রবেশমুখে অভিযান চালিয়ে বিদেশী   পিস্তল ও ৭ রাউন্ড  গুলিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৬ এপ্রিল ২০২৬) দুপুর ২টা ৩৫ মিনিটের দিকে পাকা সড়কের উপর সন্দেহজনকভাবে অবস্থানরত যশোর ল-১২-৮৫৯৬ নম্বরের একটি যানবাহনের দুই যাত্রীকে তল্লাশি করে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—মো. তরিকুল ইসলাম তানভীর (২৫), পিতা মো. আলামিন উকিল, চাঁনমারী মেসের সড়ক, ৩০ নং ওয়ার্ড, খুলনা সদর এবং মো. কামাল হোসেন (৩৩), পিতা আব্দুল মালেক মুন্সি, মোল্লাপাড়া ভাই ভাই গলি, লবণচরা, খুলনা।

পুলিশ জানায়, তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় লবণচরা থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ