মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
সারাদেশ

কালিয়াকৈর পৌরসভার ৫ নং ওয়ার্ডের বিভিন্ন সড়কে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা

Admin ২৭ April ২০২৬ · Monday · ০৪:৪০ পূর্বাহ্ণ
কালিয়াকৈর পৌরসভার ৫ নং ওয়ার্ডের বিভিন্ন সড়কে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা
কালিয়াকৈর পৌরসভার ৫ নং ওয়ার্ডের বিভিন্ন সড়কে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা

শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধিঃ

গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের হরতকিতলা আমতলা এলাকায় সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে হাঁটুসমান জলাবদ্ধতা। এতে করে চরম দুর্ভোগে পড়েছেন এলাকার সাধারণ মানুষ।

গতকাল রবিবার (২৬ এপ্রিল) সরেজমিনে গিয়ে দেখা যায়, বিকেল পাঁচটার দিকে অল্প সময়ের জন্য সামান্য বৃষ্টি হলেই এলাকার বিভিন্ন সড়ক পানিতে তলিয়ে যায়। বিশেষ করে হরতকিতলা  এলাকা থেকে বাদশা হাউস সড়ক পর্যন্ত সড়কে পানি জমে হাঁটুসমান হয়ে পড়ে, ফলে পথচারীদের চলাচল একেবারেই কষ্টকর হয়ে ওঠে। অনেকেই জুতা-স্যান্ডেল হাতে নিয়ে পানি মাড়িয়ে চলাচল করতে বাধ্য হন।

স্থানীয়দের অভিযোগ, অল্প সময়ের বৃষ্টিতেই রাস্তাঘাট পানিতে তলিয়ে যায়। দীর্ঘদিন ধরে ড্রেনেজ ব্যবস্থার বেহাল দশা, অপরিকল্পিতভাবে রাস্তা নির্মাণের কারণে এ সমস্যার সৃষ্টি হয়েছে। বৃষ্টির পানি নিষ্কাশনের কোনো কার্যকর ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই পুরো এলাকা পানিতে ডুবে যায়।

ভুক্তভোগীরা জানান, এ এলাকায় ৫ থেকে ৭টি শিল্পকারখানার হাজার হাজার শ্রমিক বসবাস করেন। সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার কারণে তাদের কর্মস্থলে যাতায়াত অত্যন্ত কষ্টকর হয়ে পড়ে। অনেক শ্রমিক সময়মতো কাজে পৌঁছাতে না পারায় উৎপাদনেও প্রভাব পড়ছে।

স্থানীয় বাসিন্দা মো.নুরুল ইসলাম বলেন, “প্রতিবার বৃষ্টি হলেই এই সড়কে হাঁটুসমান পানি জমে যায়। আমাদের পরিবার নিয়ে চলাচল করা খুবই কষ্টকর হয়ে পড়েছে।”

আরেক বাসিন্দা রাফিজা বেগম বলেন, “পানি জমে থাকার কারণে ঘরের ভেতরেও পানি ঢুকে পড়ে। ছোট ছোট বাচ্চাদের নিয়ে আমরা খুবই বিপদে আছি।”

কারখানার শ্রমিক মো.রিপন বলেন, “আমরা প্রতিদিন কাজের জন্য এই রাস্তা ব্যবহার করি। বৃষ্টি হলেই হাঁটুসমান পানি মাড়িয়ে যেতে হয়, এতে করে সময়মতো কাজে পৌঁছানো কঠিন হয়ে পড়ে।”

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ