মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
সারাদেশ

কোম্পানীগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ আয়োজন: চার দেয়ালে সীমাবদ্ধ কর্মসূচি

Admin ২৬ April ২০২৬ · Sunday · ০৩:২৯ অপরাহ্ণ
কোম্পানীগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ আয়োজন: চার দেয়ালে সীমাবদ্ধ কর্মসূচি
কোম্পানীগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ আয়োজন: চার দেয়ালে সীমাবদ্ধ কর্মসূচি

শাহাদাত হোসেন রাসেল,নোয়াখালী প্রতিনিধি:

জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুষ্টিবিষয়ক আলোচনা সভার আয়োজন করা হলেও তা কার্যত চার দেয়ালের মধ্যেই সীমাবদ্ধ থেকেছে।

রোববার, ২৬ এপ্রিল সকালে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এ চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুষ্টিবিষয়ক আলোচনা  সভা অনুষ্ঠিত হয়।

এ আয়োজন সম্পর্কে স্থানীয় গণমাধ্যমকর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কিংবা সাধারণ জনগণ,জনপ্রতিনিধি —কেউই  অবহিত ছিলেন না বলে জানা গেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, জাতীয় কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন করা হয়। এতে সীমিত পরিসরে কিছু শিক্ষার্থী অংশ নেয় এবং পুষ্টির গুরুত্ব নিয়ে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। তবে আয়োজনটি ছিল অনেকটাই আনুষ্ঠানিকতা নির্ভর, যেখানে জনসম্পৃক্ততা বা সচেতনতা সৃষ্টির লক্ষণীয় কোনো উদ্যোগ দেখা যায়নি।

স্থানীয় কয়েকজন শিক্ষক ও সচেতন নাগরিক ক্ষোভ প্রকাশ করে বলেন, জাতীয় পুষ্টি সপ্তাহের মতো গুরুত্বপূর্ণ কর্মসূচির মূল লক্ষ্যই হলো জনসচেতনতা বৃদ্ধি করা। অথচ এমন একটি উদ্যোগ যদি নীরবে, সীমিত পরিসরে আয়োজন করা হয়, তাহলে এর বাস্তব প্রভাব কতটুকু—তা নিয়ে প্রশ্ন থেকেই যায়।
গণমাধ্যমকর্মীরাও জানান, এ ধরনের সরকারি কর্মসূচিতে সংবাদমাধ্যমকে সম্পৃক্ত করা হলে তা বৃহত্তর জনগোষ্ঠীর কাছে পৌঁছায়। কিন্তু এ ক্ষেত্রে কোনো ধরনের আমন্ত্রণ বা তথ্য সরবরাহ করা হয়নি, যা দুঃখজনক।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের  কর্মকর্তা মো: সেলিম কে ম্যাসেজ দেয়ার পরও এমন  প্রশ্নের কোন জবাব পাওয়া যায়নি।

সচেতন মহলের দাবি, জাতীয় দিবস ও সপ্তাহভিত্তিক কর্মসূচিগুলোকে অর্থবহ করতে হলে শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে, শিক্ষাপ্রতিষ্ঠান, গণমাধ্যম এবং সাধারণ জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। তবেই এসব উদ্যোগের প্রকৃত লক্ষ্য অর্জন সম্ভব হবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ