মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
সারাদেশ

শত বছরের পুরোনো কালভার্ট সংরক্ষণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

Admin ২৬ April ২০২৬ · Sunday · ০৩:২৬ অপরাহ্ণ
শত বছরের পুরোনো কালভার্ট সংরক্ষণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
শত বছরের পুরোনো কালভার্ট সংরক্ষণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

মঞ্জুর ইসলাম, সোনারগাঁও প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সাদিপুর ইউনিয়নের নয়াপুর বাজারে ৫ গ্রামের পানি নিষ্কাশনের একমাত্র শত বছরের পুরোনো কালভার্ট সংরক্ষণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
২৬ এপ্রিল (রবিবার) মদনপুর-গাউছিয়া মহাসড়কের নয়াপুর বাজার সংলগ্ন এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। রাস্তার ধুলোবালি উপেক্ষা করে শতাধিক নারী-পুরুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সোনারগাঁও উপজেলা উত্তরের সাবেক আমীর মাওলানা ইসহাক মিয়া, গ্রাম বাংলা টিউব লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবু বক্কর, নয়াপুর উত্তরপাড়া মসজিদের সেক্রেটারি মোঃ ঈসমাইল, কোষাধ্যক্ষ মোঃ আরিফ, বিশিষ্ট সমাজসেবক মোঃ রুহুল আমিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, প্রায় শত বছরের পুরোনো এই কালভার্টটি দিয়ে একসময় নৌকা চলাচল করত এবং বর্তমানে সাদিপুর, হাতুরাপাড়া, আন্দারমানিকসহ অন্তত পাঁচ গ্রামের পানি নিষ্কাশনের একমাত্র পথ এটি। কিন্তু মদনপুর-গাউছিয়া মহাসড়কের সংস্কার কাজের সময় গুরুত্বপূর্ণ এই কালভার্টটি  ভরাট করে দেওয়া হয়েছে, যা এলাকাবাসীর জন্য চরম উদ্বেগের বিষয়।
তারা আরও জানান, বাংলাদেশ রেলওয়ের নকশা অনুযায়ী এখানে কালভার্ট বিদ্যমান রয়েছে এবং সংলগ্ন এলাকায় খালও রয়েছে, যা পানি প্রবাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কালভার্টটি বন্ধ হয়ে গেলে সাদিপুর ও জামপুর ইউনিয়নের কয়েকটি গ্রাম পানিবন্দি হয়ে পড়বে এবং বসতভিটা, ফসলি জমি ও ঘরবাড়ি পানির নিচে তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
বক্তারা অবিলম্বে কালভার্টটি সংরক্ষণ করে রাস্তা নির্মাণের দাবি জানান। তারা বলেন, উন্নয়ন কাজ মানুষের কল্যাণের জন্য, কিন্তু তা করতে গিয়ে জনগণকে বিপদের মুখে ফেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
এলাকাবাসী জানান, তারা ইতোমধ্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক, প্রকল্প পরিচালক, অতিরিক্ত প্রধান প্রকৌশলী এবং সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করেছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
পরে বিক্ষোভ মিছিলের মাধ্যমে মানববন্ধন কর্মসূচি শেষ হয়।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ