রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

নাটোরে সাত বছরের কিশোর মামলার আসামী পরে জামিন

Admin ২৬ April ২০২৬ · Sunday · ০৩:২২ অপরাহ্ণ
নাটোরে সাত বছরের কিশোর মামলার আসামী পরে জামিন
নাটোরে সাত বছরের কিশোর মামলার আসামী পরে জামিন

নাটোর প্রতিনিধি
নাটোরের গুরুদাসপুরে সাত বছরের এক শিশুকে আসামি করে দায়ের করা মামলায় আদালত হাজির স্ব শরীরে হাজিরা দিয়ে  জামিন নেওয়ার ঘটনায় আদালত পাড়া ও এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মামলার নথিতে দেখা যায় , দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া ওই শিশুর নাম অভিযুক্তদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
আজ রবিবার (২৬ এপ্রিল) দুপুরে আদালতে জামিন আবেদন করা হলে নারী ও শিশু আদালতের বিচারক মোঃ রফিকুল ইসলাম জামিন মঞ্জুর করেন।
আসামি পক্ষের আইনজীবী মোঃ শামীম হোসেন মামলার বরাত দিয়ে জানান, গুরুদাসপুর  উপজেলার ধারাবারিষা এলাকায় গত ৯ এপ্রিলে পূর্ব বিরোধের জেরে  হামলা ও সংঘর্ষে কয়েকজন  আহত করার অভিযোগ উঠে। পরে ১০ এপ্রিল  গুরুদাসপুর থানায় এবিষয়ে একটি মামলা দায়ের করা হয়। এ মামলায় একাধিক ব্যক্তির নামের ওই এলাকার শাজাহান আলীর ছেলে মোঃ হুসেন নামে ৭ বছর বয়সী শিশুটির নামও আসামি হিসেবে উল্লেখ করা হয়।   
স্থানীয় সূত্রে জানা যায় , শিশুটির জন্মসাল  ২৪ সেপ্টেম্বর ২০১৮ ইং হওয়ায়  বর্তমানে তার বয়স সাত বছর। মামলায় এই শিশুর নাম অন্তর্ভুক্ত হওয়ার বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। সবার একই প্রশ্ন এত ছোট বয়সের একটি বাচ্চাকে কীভাবে হামলা বা সংঘর্ষের মামলায় আসামি করা হলো। আইনজীবীরা বলেন, ফৌজদারি মামলায় অভিযোগকারী পক্ষ অনেক সময় বিরোধের জেরে পরিবারের সকল সদস্যদের একসঙ্গে আসামি করে থাকে। তবে কোনো শিশু বাচ্চার নাম যুক্ত হলে তদন্ত সাপেক্ষে বিষয়টি গুরুত্বের সঙ্গে যাচাই করা প্রয়োজন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ