রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

কালিয়াকৈরে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী আটক

Admin ২৬ April ২০২৬ · Sunday · ০৩:১৪ অপরাহ্ণ
কালিয়াকৈরে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী আটক
কালিয়াকৈরে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী আটক

শাকিল হোসেন,কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধিঃ

গাজীপুরের কালিয়াকৈর  উপজেলার বান্ধাবাড়ী  এলাকায় রোববার দুপুরে জান্নাত আক্তার নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে।  গৃহবধুর পরিবারের দাবি জান্নাত আক্তারকে পরিকল্পিতভাবে হত্যা করেছে তার স্বামী রাজিব আহমেদ । পুলিশ, স্বামী রাজিব আহম্মেদকে জুনায়েদকে আটক করেছে। এঘটনায় নিহতের বাবা শুকুর আলী বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেছে।
নিহত গৃহবধূ জান্নাত বেগম (২২)টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই এলাকার শুকুর আলীর মেয়ে।
নিহতের পরিবার ,পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত চার বছর আগে পারিবারিক ভাবে রাজিবের  সঙ্গে জান্নাত আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই নানা বিষয়ে পারিবারিক কলহ  চলে আসছিল। ঘটনার দিন সকালেও স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এদিকে সকালে সাড়ে আটটার দিকে রাজিব তার শাশুড়ি নবীরন বিবি কে ফোন করে মেয়েকে নিয়ে যেতে হবে অন্যথায় তাকে মেরে ফেলার হুমকি দেয়। এদিকে খবর পেয়ে নিহতের বাবা শুকুর আলী মেয়ের জামাই বাড়িতে গিয়ে দেখেন বিছানায় মেয়ের মৃতদেহ পড়ে আছে।পরে বিষয়টি পুলিশকে জানালে ঘটনাস্থলে থেকে পুলিশ জান্নাতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। 
কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ(ওসি)সহিদুল ইসলাম  বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এঘটনায় নিহতের বাবা বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ