রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

পাইকগাছার লতায় ফ্রি চক্ষু সেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত

Admin ২৬ April ২০২৬ · Sunday · ০৩:০৮ অপরাহ্ণ
পাইকগাছার লতায় ফ্রি চক্ষু সেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত
পাইকগাছার লতায় ফ্রি চক্ষু সেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত

‎এসকে এম মহসিন রেজা,‎উপজেলা প্রতিনিধি (খুলনা) 
‎পাইকগাছার লতায় মুক্তিযোদ্ধা মোঃ ফজর আলী ফাউন্ডেশন এর উদ্যোগে ফ্রি চক্ষু সেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
‎রবিবার (২৬ এপ্রিল) সকালে লতা ইউনিয়ন পরিষদে এ সেবা ক্যাম্পেইন এর আয়োজন করা হয়। ভার্চুয়াল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেবা ক্যাম্পেইন এর উদ্বোধন করেন  সহকারী কমিশনার (ভূমি) ও লতা  ইউনিয়ন পরিষদ প্রশাসক ফজলে রাব্বী। বরেণ্য অতিথি ছিলেন খুলনা বিভাগীয় প্রধান ডাঃ নজরুল ইসলাম। ইউপি সচিব জাভেদ ইকবালের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধার সন্তান ইউপি সদস্য ফেরদৌস ঢালী, আমিনা বেগম, সাবেক ইউপি সদস্য সাংবাদিক কৃষ্ণ রায়, মোফাজ্জেল হাওলাদার ও বিজয় সরকার। সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শতাধিক রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এবং সম্পূর্ণ বিনা মূল্যে সেবা ক্যাম্প থেকে আগত ১৫ জন চোখের রোগীকে রেভারেন্ড আব্দুল ওয়াদুদ মেমোরিয়াল হাসপাতাল (তিলক-কুদির বটতলা) খুলনায় অপারেশন করার জন্য নিয়ে যাওয়া হয়েছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ